ঢালিউড অভিনেত্রী পরীমনি অভিনয় দক্ষতার মাধ্যমে যেমন রুপালি পর্দায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক মাধ্যমেও নেটিজেনদের হৃদয়ে বিশেষ অবস্থান তৈরি করেছেন। যদিও আগের মতো নিয়মিত সিনেমায় দেখা যায় না তাকে, তবে ব্যক্তিজীবনের নানা মুহূর্ত শেয়ার করে ভক্ত-অনুরাগীদের সঙ্গে সংযোগ বজায় রাখছেন এই অভিনেত্রী।
বর্তমানে অবকাশযাপনে মালয়েশিয়ায় অবস্থান করছেন পরীমনি। কাজের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিতেই দেশের বাইরে সময় কাটাচ্ছেন তিনি। পর্দায় ফেরার অপেক্ষার পাশাপাশি সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
সম্প্রতি মালয়েশিয়া থেকেই সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন পরীমনি। ছবিগুলোর ক্যাপশনে একটি ভালোবাসার ইমোজি যুক্ত করে তিনি লেখেন— ‘শীত নাই’।
শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রতীরবর্তী একটি হোটেলের ব্যালকনিতে ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। তার পরনে ছিল ছোট প্যান্ট ও স্লিভলেস টপস, চোখে রোদচশমা। পেছনে নীল সমুদ্রের জলরাশি—সব মিলিয়ে পরীমনির এই অবতার মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।
সামাজিক মাধ্যমে তার সেই পোস্টের কমেন্টবক্সে ভক্তদের প্রশংসার বন্যা বইছে। একজন লিখেছেন, ‘সবসময়ের মতোই অনন্যা।’ আরেকজন মন্তব্য করেন, ‘আপনার হাসিটাই সব সৌন্দর্য বাড়িয়ে দেয়।’

বিনোদন ডেস্ক 




