ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেয় ডিবির একাধিক চৌকস টিম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে আশুলিয়া থানাধীন বুড়িরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম। এসময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—১। মোঃ রিয়াজ উদ্দিন (৩৮), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-ঘোষবাগ পশ্চিমপাড়া, আশুলিয়া, ঢাকা। ২। সাবু সরকার (৩১), সাং-নরসিংহপুর বুড়িপাড়া, আশুলিয়া, ঢাকা। ৩। মোঃ মালেক পাঠান (৪৭), সাং-নরসিংহপুর বুড়িপাড়া, আশুলিয়া, ঢাকা। ৪। মোঃ মাসুম হোসেন (২৩), স্থায়ী ঠিকানা সাতক্ষীরা সদর, বর্তমানে আশুলিয়ার লাল পাহাড় এলাকায় বসবাসরত। ৫। মোঃ রফিক (২৫), সাং-ইয়ারপুর নতুনপাড়া, আশুলিয়া, ঢাকা।
উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং ৫০০ গ্রাম গাঁজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে, ৬ মে রাত ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) শাহাদাৎ হোসেন। এসময় ৫০ পিস ইয়াবাসহ মোঃ জহিরুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হলেও বর্তমানে তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়ায় বসবাস করতেন।
একইদিন রাত ৯টা ৩০ মিনিটে ধামরাই থানাধীন কাওয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম ১০০ পিস ইয়াবাসহ মোঃ রতন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেন।
এছাড়া সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানার উত্তর কলমা এলাকায় এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মোসাঃ মল্লিকা আক্তার ওরফে মলিনা (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হন।
পরবর্তীতে রাত ১১টা ৪৫ মিনিটে সাভার মডেল থানাধীন শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা ৫০ পিস ইয়াবাসহ মোঃ জহিরুল ইসলাম (৪২) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে ১০টি মামলা, সাবু সরকারের বিরুদ্ধে ১টি, মালেক পাঠানের বিরুদ্ধে ১টি এবং রতন মিয়ার বিরুদ্ধে ১টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 

