ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পৃথক অভিযানে সাভার ও ধামরাই থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার; গ্রেফতারদের কয়েকজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা

হেরোইন-ইয়াবাসহ ৭ জন গ্রেফতার

আসন্ন সময়কে সামনে রেখে মাদক নির্মূলে জোরদার অভিযান চালিয়ে যাচ্ছে ঢাকা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৬০০ পুরিয়া হেরোইন ও ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট সাতজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন এসআই ও পুলিশ সদস্যরা অংশ নেন।

প্রথম অভিযানে, গত ২৬ মে বিকেল ৪টা ৫ মিনিটে সাভার থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পেশাদার মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন (২৫) কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি শেরপুর সদর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সাভারের বক্তারপুর এলাকায় অবস্থান করছিলেন।

এদিকে একই দিন রাত ৯টা ২০ মিনিটে সাভার মডেল থানার ভাটপাড়া এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোহাম্মদ শাহাদাৎ হোসেন। অভিযানে মোস্তাক আহম্মেদ (৪৫) ও তার স্ত্রী মৌসুমী (৩০) কে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, মোস্তাক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এরপর রাত ১০টায় সাভার মডেল থানাধীন পাকিজা মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) মতিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ লিটন (৫৫) ও মোঃ আবুল বাশার (৩৮) কে ৬০০ পুরিয়া হেরোইনসহ আটক করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার লিটনের বাড়ি সাভারের ছোট বলি মেহের এলাকায় এবং আবুল বাশার মানিকগঞ্জ সদর এলাকার বাসিন্দা হলেও তিনি লিটনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অন্যদিকে রাত ১০টা ১০ মিনিটে ধামরাই থানাধীন পথহারা এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেন (১৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

সবশেষে রাত ১১টা ৫ মিনিটে ধামরাই থানার শরীফবাগ এলাকায় অভিযান পরিচালনা করে রমজান আলী (২২) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া কয়েকজন আসামির বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। মোস্তাক আহম্মেদের বিরুদ্ধে একটি মাদক মামলা, লিটনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা এবং আবুল বাশারের বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বাধিক পঠিত

গুণগত মানে জোর, বাতিল নিম্নমানের চামড়া

ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পৃথক অভিযানে সাভার ও ধামরাই থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার; গ্রেফতারদের কয়েকজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা

হেরোইন-ইয়াবাসহ ৭ জন গ্রেফতার

আপডেট সময়: ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬