ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী এবং ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা ও ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক; উদ্ধার ইয়াবা ও হেরোইন

মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সদস্যসহ আটক ৪

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী/ডাকাত দলের ২ সদস্যসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। অভিযানে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে অংশ নেন বিভিন্ন টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে রাত ৭টা ১০ মিনিটে সাভার মডেল থানার বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া। এসময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মারুফ হোসেন (১৮) কে গ্রেফতার করা হয়। তিনি সাভারের বনগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

অপরদিকে, একই দিন রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান। অভিযানে ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ ইলিয়াস আহমেদ নিরব (৩২) ও কিরণ চন্দ্র দাস (২৭)। গ্রেফতারকৃত ইলিয়াস আহমেদ নিরবের বাড়ি ময়মনসিংহ সদর এলাকায় হলেও বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর এলাকায় বসবাস করতেন। অপরদিকে কিরণ চন্দ্র দাসের স্থায়ী ঠিকানা সাভার এলাকায় হলেও তিনি আশুলিয়ার ছনটিকি এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ইলিয়াস আহমেদ নিরবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত মোট ৭টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।

এছাড়াও একই রাতে রাত ১০টা ৪৫ মিনিটে সাভার থানাধীন পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ আঃ হাই। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী দলের সদস্য রিনা রানী পাল (৩৮) কে গ্রেফতার করা হয়। তিনি খুলনা জেলার দাকোপ থানার শাহেবেরাবাদ এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সাভারের সাবানা পুকুর পাড় (বাউলী পাড়) এলাকায় বসবাস করছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, মাদক, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে তাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী এবং ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণা ও ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক; উদ্ধার ইয়াবা ও হেরোইন

মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সদস্যসহ আটক ৪

আপডেট সময়: ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী/ডাকাত দলের ২ সদস্যসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। অভিযানে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক পৃথক স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে অংশ নেন বিভিন্ন টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে রাত ৭টা ১০ মিনিটে সাভার মডেল থানার বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া। এসময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মারুফ হোসেন (১৮) কে গ্রেফতার করা হয়। তিনি সাভারের বনগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।

অপরদিকে, একই দিন রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান। অভিযানে ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ ইলিয়াস আহমেদ নিরব (৩২) ও কিরণ চন্দ্র দাস (২৭)। গ্রেফতারকৃত ইলিয়াস আহমেদ নিরবের বাড়ি ময়মনসিংহ সদর এলাকায় হলেও বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর এলাকায় বসবাস করতেন। অপরদিকে কিরণ চন্দ্র দাসের স্থায়ী ঠিকানা সাভার এলাকায় হলেও তিনি আশুলিয়ার ছনটিকি এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ইলিয়াস আহমেদ নিরবের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত মোট ৭টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।

এছাড়াও একই রাতে রাত ১০টা ৪৫ মিনিটে সাভার থানাধীন পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ আঃ হাই। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী দলের সদস্য রিনা রানী পাল (৩৮) কে গ্রেফতার করা হয়। তিনি খুলনা জেলার দাকোপ থানার শাহেবেরাবাদ এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সাভারের সাবানা পুকুর পাড় (বাউলী পাড়) এলাকায় বসবাস করছিলেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণ আদায়, আটক ২