ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, ৮ জন গ্রেফতার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে: ৭ নিহত, আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগনে’ গানে প্রভাতের সূচনা পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিবি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: জাল টাকা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার
গানের অশালীনতা নিয়ে সমালোচনা, ক্ষমা চাইলেও বাড়ছে চাপ—ওয়ার্ক পারমিট বাতিলের দাবিতে অভিযোগ

নোরা ফাতেহিকে ঘিরে বিতর্কের ঝড়: ‘সরকে চুনর’ গান নিষিদ্ধ, আইনি জটিলতায় অভিনেত্রী

বলিউডের আলোচিত ‘আইটেম গার্ল’ খ্যাত অভিনেত্রী নোরা ফাতেহি আবারও বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছেন। সঞ্জয় দত্ত অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি মুক্তির পর থেকেই শুরু হয় তুমুল সমালোচনা। গানের কথা ও নোরার নাচের ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে শেষ পর্যন্ত ভারতে গানটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সমালোচনার মুখে পড়ে প্রকাশ্যেই ক্ষমা চেয়েছেন নোরা ফাতেহি। তিনি জানান, প্রায় তিন বছর আগে কন্নড় ভাষায় গানটির শুটিং সম্পন্ন হয়েছিল এবং সে সময় এর বিষয়বস্তু নিয়ে কোনো আপত্তির কারণ তিনি খুঁজে পাননি। তবে হিন্দি সংস্করণ প্রকাশের পর গানের কিছু অংশ তার কাছেও অস্বস্তিকর মনে হয়েছে বলে দাবি করেন তিনি।

নোরা আরও অভিযোগ করেন, গানের বিষয়ে তিনি নির্মাতাদের কাছে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু সেটি গুরুত্ব পায়নি। একই সঙ্গে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার কথাও উল্লেখ করে তিনি বলেন,
“আমি কোনো তারকাসন্তান নই। নিজের পরিশ্রম আর সম্মানই আমার একমাত্র পুঁজি।”

তবে ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। ভারতের ১০ জন আইনজীবীর একটি দল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নোরা ফাতেহির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন। তাদের অভিযোগ, নোরা বারবার এমন কনটেন্টে যুক্ত হচ্ছেন যা অশালীন, যৌন ইঙ্গিতপূর্ণ এবং ভারতীয় সমাজের মূল্যবোধের পরিপন্থী।

অভিযোগপত্রে আরও বলা হয়, এ ধরনের উপস্থাপনা নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

আইনজীবীরা ‘ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬’-এর উল্লেখ করে জানিয়েছেন, কোনো বিদেশি নাগরিকের কার্যকলাপ যদি দেশের শালীনতা বা জনস্বার্থের পরিপন্থী হয়, তবে সরকারের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তাদের দাবি, ভারতে নোরা ফাতেহির কাজ করার অনুমতি বা ওয়ার্ক পারমিট বাতিল করা হোক।

বর্তমানে বিষয়টি নিয়ে বলিউড অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এখন দেখার বিষয়, এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।

সর্বাধিক পঠিত

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গানের অশালীনতা নিয়ে সমালোচনা, ক্ষমা চাইলেও বাড়ছে চাপ—ওয়ার্ক পারমিট বাতিলের দাবিতে অভিযোগ

নোরা ফাতেহিকে ঘিরে বিতর্কের ঝড়: ‘সরকে চুনর’ গান নিষিদ্ধ, আইনি জটিলতায় অভিনেত্রী

আপডেট সময়: ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬