ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার রোগ প্রতিরোধে সহায়ক ১০ ধরনের খাবার, সুস্থ থাকতে রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায় উৎসবের আগে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর ধারাবাহিক বিশেষ অভিযানে মাদক ও অপরাধবিরোধী অভিযানে সাফল্য; আশুলিয়া ও সাভারের পৃথক অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

ঢাকা জেলা ডিবির অভিযানে ইয়াবা-হেরোইন উদ্ধার, আটক ৬

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। পৃথক পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ২ জন ছিনতাইকারী চক্রের সদস্য রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন ডিবির বিভিন্ন কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

ডিবি সূত্রে জানা যায়, গত ২১ মে রাত ১০টা ৫৫ মিনিটে আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান। এ সময় সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মোবারক বেপারী (৩৫) এবং মোঃ হাসমত মিয়া (৩৫)। তাদের কাছ থেকে ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

অপরদিকে, ২২ মে রাত ১টা ৩৫ মিনিটে সাভার মডেল থানাধীন রাজাশন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম। এ সময় মোঃ শেখ মহিউদ্দিন আজম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

এরপর একই দিনে ভোর ৬টা ৪০ মিনিটে সাভার থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া। অভিযানকালে জুনায়েত (২৪) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এদিকে, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ছিনতাইকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। ২১ মে রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন কুরগাঁও এলাকায় এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মিজানুর রহমান (৩০) ও মোঃ শাকিল আহম্মেদ (২৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। মোঃ মোবারক বেপারীর বিরুদ্ধে ২টি মাদক মামলা, মোঃ হাসমত মিয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা এবং মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর ধারাবাহিক বিশেষ অভিযানে মাদক ও অপরাধবিরোধী অভিযানে সাফল্য; আশুলিয়া ও সাভারের পৃথক অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

ঢাকা জেলা ডিবির অভিযানে ইয়াবা-হেরোইন উদ্ধার, আটক ৬

আপডেট সময়: ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ও অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। পৃথক পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ২ জন ছিনতাইকারী চক্রের সদস্য রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। অভিযানে অংশ নেন ডিবির বিভিন্ন কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

ডিবি সূত্রে জানা যায়, গত ২১ মে রাত ১০টা ৫৫ মিনিটে আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান। এ সময় সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ মোবারক বেপারী (৩৫) এবং মোঃ হাসমত মিয়া (৩৫)। তাদের কাছ থেকে ৫০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

অপরদিকে, ২২ মে রাত ১টা ৩৫ মিনিটে সাভার মডেল থানাধীন রাজাশন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম। এ সময় মোঃ শেখ মহিউদ্দিন আজম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

এরপর একই দিনে ভোর ৬টা ৪০ মিনিটে সাভার থানাধীন আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া। অভিযানকালে জুনায়েত (২৪) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এদিকে, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ছিনতাইকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। ২১ মে রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন কুরগাঁও এলাকায় এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করেন।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল