ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৯ জন আটক জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল, দ্রুত গ্রেফতারের দাবি মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সদস্যসহ আটক ৪ ঝিকরগাছায় সন্ত্রাসী হামলা: মৃত্যুর সঙ্গে লড়ছেন রবিউল আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্য আটক, উদ্ধার ধারালো অস্ত্র জনস্বার্থ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার ওপর জোর জেএ টিভির কর্মশালায় সাভার-ধামরাইয়ে ডিবির অভিযান: মাদক কারবারি ও ডাকাত দলের ১০ সদস্য আটক ‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’— সামাজিক চাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য শেফালি শাহর চামড়া শিল্প রপ্তানিতে এখনও বিশাল সম্ভাবনা, সিইটিপির সমস্যা সমাধানের আশ্বাস শিল্পমন্ত্রীর সাভার-ধামরাইয়ে ইয়াবাসহ আটক ৪
সাভার ও আশুলিয়ার পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ৪ ছিনতাইকারী আটক; ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্রের সদস্যও ধরা পড়েছে

সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৯ জন আটক

ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে মাদক ও অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। পৃথক পৃথক অভিযানে মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ী এবং ৪ জন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। বিভিন্ন টিমের নেতৃত্বে একাধিক স্থানে একযোগে অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে বিকেল ৩টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আবুল কাশেম সূর্জা (৪২)-কে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে সাভারের রাজাশন আমতলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম গাজী (৩০)-কে ৫০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

অপরদিকে, সন্ধ্যা ৬টায় আশুলিয়ার পানধোয়া এলাকায় এসআই মোঃ জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ী মোঃ রায়হান মিয়া (২৮) ও নূর জাহান (৪০)-কে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, নূর জাহানের বিরুদ্ধেও পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

পরে রাত ৮টা ২৫ মিনিটে আশুলিয়ার জিরানী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে মোঃ রুহুল আমিন (৩৫)-কে ১০০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধেও অভিযান জোরদার করে ডিবি পুলিশ। রাত ৮টা ৩০ মিনিটে সাভারের মজিদপুর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী মোঃ সুজন হোসেন (৩০)-কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে।

এছাড়া রাত ১০টা ৩০ মিনিটে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্য— মোঃ কোরবান আলী (৩২), মোঃ মেহেদী হাসান মিলন (৩৩) এবং মোঃ কামরুজ্জামান হিরা (৩৩)-কে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য প্রযোজ্য ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ বলছে, মাদক, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশের এমন ধারাবাহিক অভিযানে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বাধিক পঠিত

আপডেট সময়: ৯ ঘন্টা আগে