ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভার নিউ মার্কেট এলাকায় ডিবি (উত্তর)-এর অভিযান; পুরোনো অপরাধের তথ্যও মিলেছে পুলিশের নথিতে

সাভার নিউ মার্কেটে ৩ ছিনতাইকারী আটক

ঢাকা জেলার সাভার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা এবং অপর একজনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। তার নেতৃত্বে এসআই (নিঃ) শাহাদাৎ হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গত ২৩ মে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি পেশাদার ছিনতাইকারী দলের তিন সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জালাল (৪০), মোঃ বাদশা মিয়া (২৭) ও মোঃ জাকির হোসেন (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জালালের পিতা মৃত বাবুর আলী। তার বাড়ি সাভার উপজেলার উত্তর চাপাই লালটেক এলাকায়। অন্যদিকে বাদশা মিয়ার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বারতাপাড়া এলাকায় হলেও তিনি আশুলিয়ার বাইপাইল কালুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এছাড়া জাকির হোসেনের স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার গুলমাইজ এলাকায় হলেও তিনি আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জালালের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। অপরদিকে জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি এবং মাদক সংক্রান্ত অভিযোগে মোট তিনটি মামলা রয়েছে। এসব তথ্য পুলিশের অপরাধ সংক্রান্ত নথি পর্যালোচনায় উঠে এসেছে।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য মামলায়ও তাদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এমন কার্যক্রম আরও জোরদার করা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভার নিউ মার্কেট এলাকায় ডিবি (উত্তর)-এর অভিযান; পুরোনো অপরাধের তথ্যও মিলেছে পুলিশের নথিতে

সাভার নিউ মার্কেটে ৩ ছিনতাইকারী আটক

আপডেট সময়: ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ঢাকা জেলার সাভার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা এবং অপর একজনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। তার নেতৃত্বে এসআই (নিঃ) শাহাদাৎ হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গত ২৩ মে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি পেশাদার ছিনতাইকারী দলের তিন সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— জালাল (৪০), মোঃ বাদশা মিয়া (২৭) ও মোঃ জাকির হোসেন (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জালালের পিতা মৃত বাবুর আলী। তার বাড়ি সাভার উপজেলার উত্তর চাপাই লালটেক এলাকায়। অন্যদিকে বাদশা মিয়ার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বারতাপাড়া এলাকায় হলেও তিনি আশুলিয়ার বাইপাইল কালুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এছাড়া জাকির হোসেনের স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার গুলমাইজ এলাকায় হলেও তিনি আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জালালের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। অপরদিকে জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি এবং মাদক সংক্রান্ত অভিযোগে মোট তিনটি মামলা রয়েছে। এসব তথ্য পুলিশের অপরাধ সংক্রান্ত নথি পর্যালোচনায় উঠে এসেছে।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য মামলায়ও তাদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের সাধারন সভা অনুষ্ঠিত