ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার; জুয়ার আসর থেকে নগদ টাকা ও তাস জব্দ

ঢাকায় ডিবির চিরুনি অভিযান: মাদক ও জুয়ার বিরুদ্ধে গ্রেফতার ১৬

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১০ পুড়িয়া হেরোইন, নগদ অর্থ ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম। বিভিন্ন সময়ে আশুলিয়া, সাভার ও ধামরাই থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

৫ মে রাত ৮টা ৪০ মিনিটে আশুলিয়া থানাধীন ধামসোনা এলাকায় অভিযান চালিয়ে ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১৬,৫০০ টাকা) এবং ৫০ পুড়িয়া হেরোইন (মূল্য প্রায় ১৫,০০০ টাকা) উদ্ধার করা হয়।

একই দিন বিকেল ৪টা ৫ মিনিটে সাভার থানার রেডিও কলোনি এলাকায় পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ মোঃ সাগর আহম্মেদ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

৬ মে সকাল ৬টা ৩০ মিনিটে আশুলিয়ার এয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩৬০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।

৫ মে সন্ধ্যা ৭টার দিকে ধামরাই থানাধীন দক্ষিণ কেলিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২টি তাসের একটি বান্ডিল, নগদ ১৮,০৭০ টাকা এবং একটি গামছা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ সাগর আহম্মেদের বিরুদ্ধে পূর্বে ২টি এবং মোঃ সোহাগ মোল্লার বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার; জুয়ার আসর থেকে নগদ টাকা ও তাস জব্দ

ঢাকায় ডিবির চিরুনি অভিযান: মাদক ও জুয়ার বিরুদ্ধে গ্রেফতার ১৬

আপডেট সময়: ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬