ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার রোগ প্রতিরোধে সহায়ক ১০ ধরনের খাবার, সুস্থ থাকতে রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায় উৎসবের আগে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার
মুক্তাগাছার কুমারগাতায় ভয়াবহ দুর্ঘটনা • দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা • আহতদের হাসপাতালে ভর্তি • নিহতদের পরিচয় শনাক্ত হয়নি

ময়মনসিংহে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত, আহত ৩

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) সকালে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের চালক ও হেলপারসহ অটোরিকশার চালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তিন নারীর মরদেহ উদ্ধার করেন এবং পরবর্তীতে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক

মুক্তাগাছার কুমারগাতায় ভয়াবহ দুর্ঘটনা • দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা • আহতদের হাসপাতালে ভর্তি • নিহতদের পরিচয় শনাক্ত হয়নি

ময়মনসিংহে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত, আহত ৩

আপডেট সময়: ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) সকালে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন নারী যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের চালক ও হেলপারসহ অটোরিকশার চালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে তিন নারীর মরদেহ উদ্ধার করেন এবং পরবর্তীতে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ভয়াবহ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট