ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৯ জন আটক জাবিতে ধর্ষণচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল, দ্রুত গ্রেফতারের দাবি মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সদস্যসহ আটক ৪ ঝিকরগাছায় সন্ত্রাসী হামলা: মৃত্যুর সঙ্গে লড়ছেন রবিউল আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ সদস্য আটক, উদ্ধার ধারালো অস্ত্র জনস্বার্থ ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার ওপর জোর জেএ টিভির কর্মশালায় সাভার-ধামরাইয়ে ডিবির অভিযান: মাদক কারবারি ও ডাকাত দলের ১০ সদস্য আটক ‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো’— সামাজিক চাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য শেফালি শাহর চামড়া শিল্প রপ্তানিতে এখনও বিশাল সম্ভাবনা, সিইটিপির সমস্যা সমাধানের আশ্বাস শিল্পমন্ত্রীর সাভার-ধামরাইয়ে ইয়াবাসহ আটক ৪
ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৬ হাজার ৫০০ টাকা; আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। সোমবার (১২ মে) রাতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে ডিবি পুলিশ। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় ফোর্সসহ সোমবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে ধামরাই থানাধীন বড় চন্দ্রাইল এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আকাশ হোসেন ওরফে আকাশ চন্দ্র বিশ্বাস (২৯)। তিনি ধামরাই উপজেলার মহিষাসি এলাকার মৃত মালেক হোসেন ওরফে নিপেন চন্দ্র বিশ্বাসের ছেলে। অপরজন মোঃ রুবেল (২৭), তিনি ধামরাই উপজেলার মহিষাসি পূর্বপাড়া ইতিমখানা মাদ্রাসা সংলগ্ন এলাকার আবুল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ হাজার ৫০০ টাকা।

পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৯ জন আটক

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৬ হাজার ৫০০ টাকা; আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬