ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা সংক্রান্ত আপিলের শুনানি আরও এক দফা পিছিয়ে গেল।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে পুনরায় আপিলের শুনানি ২ নভেম্বর পর্যন্ত মুলতবি

পঞ্চম দিনের শুনানি শেষে আপিল বিভাগের আদেশ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে পুনরায় করা আপিলের চূড়ান্ত শুনানি আগামী ২ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বুধবার (২৯ অক্টোবর) পঞ্চম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ মুলতবির আদেশ দেন।

পঞ্চম দিনের শুনানিতে বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, “তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কথা জামায়াতে ইসলামী প্রথম উপস্থাপন করে। এরপর আওয়ামী লীগ এই দাবি তোলে, পরে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়।”

এদিন আরেক রিভিউ আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। এর আগে গত ২১, ২২, ২৩ ও ২৮ অক্টোবর চার দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়। এ সময়ে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজনের পক্ষে ড. শরীফ ভুঁইয়া, ইন্টারভেনার হিসেবে এহসান এ সিদ্দিক এবং জামায়াতে ইসলামী’র পক্ষে শিশির মনির শুনানি সম্পন্ন করেন। এরও আগে, গত ২৭ আগস্ট, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে পুনরায় আপিলের অনুমতি দেওয়া হয়।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা সংক্রান্ত আপিলের শুনানি আরও এক দফা পিছিয়ে গেল।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে পুনরায় আপিলের শুনানি ২ নভেম্বর পর্যন্ত মুলতবি

আপডেট সময়: ০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫