ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আশুলিয়ার গৌরিপুর ও নাভানা ভিলেজ এলাকায় বিশেষ অভিযান; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ

২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুটি অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সঙ্গীয় ফোর্সসহ গত ২৩ জুন রাত ৯টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন দক্ষিণ গৌরিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হোসনে আরা বেগম (৫৫), স্বামী সাহাব উদ্দিন, দক্ষিণ গৌরিপুর, আশুলিয়া, ঢাকা। মোঃ শফিউল ওরফে শাফি (৪২), আউকপাড়া, আশুলিয়া, ঢাকা। মোঃ রাশেদ (২২), স্থায়ী ঠিকানা তজুমদ্দিন, ভোলা; বর্তমানে দক্ষিণ গৌরিপুর, আশুলিয়া, ঢাকা।
অভিযানকালে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

একই রাতে পৃথক আরেকটি অভিযানে ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত ১১টা ৪৫ মিনিটে আশুলিয়ার আরফান মার্কেট সংলগ্ন নাভানা ভিলেজ এলাকায় অভিযান চালান। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আরিফ হোসেন (৩১)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফ হোসেনের স্থায়ী বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় হলেও তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর এলাকার পূর্ব বগাবাড়িতে বসবাস করতেন। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে হোসনে আরা বেগমের বিরুদ্ধে একটি মাদক মামলা, রাশেদের বিরুদ্ধে একটি মাদক ও একটি অন্যান্য মামলাসহ মোট দুইটি মামলা এবং আরিফ হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা পূর্ব থেকেই রয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
গ্রেফতারকৃত চার আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের মতে, সমাজকে মাদকমুক্ত রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়ার গৌরিপুর ও নাভানা ভিলেজ এলাকায় বিশেষ অভিযান; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ

২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুটি অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সঙ্গীয় ফোর্সসহ গত ২৩ জুন রাত ৯টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন দক্ষিণ গৌরিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হোসনে আরা বেগম (৫৫), স্বামী সাহাব উদ্দিন, দক্ষিণ গৌরিপুর, আশুলিয়া, ঢাকা। মোঃ শফিউল ওরফে শাফি (৪২), আউকপাড়া, আশুলিয়া, ঢাকা। মোঃ রাশেদ (২২), স্থায়ী ঠিকানা তজুমদ্দিন, ভোলা; বর্তমানে দক্ষিণ গৌরিপুর, আশুলিয়া, ঢাকা।
অভিযানকালে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

একই রাতে পৃথক আরেকটি অভিযানে ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত ১১টা ৪৫ মিনিটে আশুলিয়ার আরফান মার্কেট সংলগ্ন নাভানা ভিলেজ এলাকায় অভিযান চালান। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আরিফ হোসেন (৩১)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফ হোসেনের স্থায়ী বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় হলেও তিনি বর্তমানে গাজীপুরের কাশিমপুর এলাকার পূর্ব বগাবাড়িতে বসবাস করতেন। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে হোসনে আরা বেগমের বিরুদ্ধে একটি মাদক মামলা, রাশেদের বিরুদ্ধে একটি মাদক ও একটি অন্যান্য মামলাসহ মোট দুইটি মামলা এবং আরিফ হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা পূর্ব থেকেই রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  বরিশালের বন কর্মকর্তা কবির হোসেনের বিরুদ্ধে ১৭ বিয়ের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন