ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ধামরাই, সাভার ও আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর ধারাবাহিক অভিযান; উদ্ধার মাদকের বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা

সাভার-ধামরাই-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৮

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক চারটি অভিযানে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করেছে। এ সময় মোট ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

প্রথম অভিযানে গত ৬ জুন রাত ৭টা ৫৫ মিনিটে ধামরাই থানার নান্নার পূর্বপাড়া এলাকায় অভিযান চালান এসআই (নিঃ) আরিফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। এ সময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. কায়েদ আলী (৪০), মো. ফরহাদ হোসেন (৩৫), মো. রাসেল মিয়া (২৬) এবং তারেক আজিজ (২৪)। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

একই দিনে রাত ৯টা ৫ মিনিটে সাভার মডেল থানার জামসিং এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিব। অভিযানে মো. রাসেল খান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

পরবর্তীতে রাত ১১টা ৩০ মিনিটে ধামরাই থানার জয়পুরা এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া ও তার টিম দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। তারা হলেন বাবুল মিয়া (৩০) ও মো. সাগর হোসেন (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অন্যদিকে, ৭ জুন রাত ১২টা ৪৫ মিনিটে আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) আরিফুল ইসলাম পিপিএম। এ সময় মো. মিলন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামির বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধমূলক মামলার রেকর্ড রয়েছে। এর মধ্যে কায়েদ আলীর বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা, ফরহাদ হোসেনের বিরুদ্ধে একটি অন্যান্য মামলা, রাসেল মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং বাবুল মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের দাবি, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ধামরাই, সাভার ও আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর ধারাবাহিক অভিযান; উদ্ধার মাদকের বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা

সাভার-ধামরাই-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান, আটক ৮

আপডেট সময়: ০২:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক চারটি অভিযানে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করেছে। এ সময় মোট ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

প্রথম অভিযানে গত ৬ জুন রাত ৭টা ৫৫ মিনিটে ধামরাই থানার নান্নার পূর্বপাড়া এলাকায় অভিযান চালান এসআই (নিঃ) আরিফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। এ সময় চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মো. কায়েদ আলী (৪০), মো. ফরহাদ হোসেন (৩৫), মো. রাসেল মিয়া (২৬) এবং তারেক আজিজ (২৪)। তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৯ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

একই দিনে রাত ৯টা ৫ মিনিটে সাভার মডেল থানার জামসিং এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিব। অভিযানে মো. রাসেল খান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

পরবর্তীতে রাত ১১টা ৩০ মিনিটে ধামরাই থানার জয়পুরা এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া ও তার টিম দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। তারা হলেন বাবুল মিয়া (৩০) ও মো. সাগর হোসেন (২৭)। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

✒️ আরও পড়ুন 📖  মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সদস্যসহ আটক ৪