ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে জয়পাড়া এলাকা থেকে আটক; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ

সাভারে মাদক কারবারির বিরুদ্ধে ডিবির অভিযান

মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ লিটার চোলাইমদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৪ জুন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানার জয়পাড়া এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. সালমান খান (২৫)। তিনি সাভার মডেল থানার জামশিং জয়পাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. মনির হোসেন। অভিযানের সময় তার হেফাজত থেকে ৫ (পাঁচ) লিটার চোলাইমদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণে জানা যায়, গ্রেফতারকৃত সালমান খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাওয়ার পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে জয়পাড়া এলাকা থেকে আটক; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ

সাভারে মাদক কারবারির বিরুদ্ধে ডিবির অভিযান

আপডেট সময়: ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬