ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ডিবি (উত্তর) পুলিশের অভিযানে উদ্ধার নগদ ১১ হাজার ৫৫০ টাকা, তাস ও জুয়ার সরঞ্জাম

সাভারে জুয়ার আসরে অভিযান, নগদ টাকাসহ ৬ জন গ্রেফতার

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) সাভার উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন পেশাদার জুয়ারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুন রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্সসহ সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জন পেশাদার জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলো— খোকন (৫০), পিতা- মৃত মোসলেম উদ্দিন, মাতা- আরিফুন্নেছা, সাং- মল্লিকারটেক, থানা- সাভার, জেলা- ঢাকা। মোঃ রাশেদ (৪০), পিতা- মৃত আঃ রহিম, মাতা- মৃত নবিলা বেগম, সাং- বক্তারপুর, থানা- সাভার, জেলা- ঢাকা। মনির (৪৭), পিতা- মৃত আঃ হক, মাতা- মৃত রোকেয়া বেগম, সাং- গেন্ডা, থানা- সাভার, জেলা- ঢাকা। রবিন (২৫), পিতা- আইজুল মিয়া, মাতা- ফজিলা বেগম, সাং- পোড়াবাড়ী, থানা- সাভার, জেলা- ঢাকা। সিনবাদ (২৬), পিতা- আল মিয়া, মাতা- রহিমা, সাং- পোড়াবাড়ী, থানা- সাভার, জেলা- ঢাকা। মোঃ খোকন হোসেন (৪১), পিতা- আঃ রহমান সাধু, মাতা- খোদেজা, সাং- রেডিও কলোনী, থানা- সাভার, জেলা- ঢাকা।

অভিযানকালে তাদের হেফাজত থেকে এক বান্ডিল ৫২টি তাস, পাঁচ বান্ডিল ইনটেক তাস, নগদ ১১ হাজার ৫৫০ টাকা এবং একটি প্লাস্টিকের পাটি উদ্ধার করা হয়, যা জুয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ওই এলাকায় জুয়ার আসর পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানের ফলে এলাকায় অবৈধ জুয়া কার্যক্রমের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৫৯/২৬, তারিখ ১৪ জুন ২০২৬, ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডিবি (উত্তর) পুলিশের অভিযানে উদ্ধার নগদ ১১ হাজার ৫৫০ টাকা, তাস ও জুয়ার সরঞ্জাম

সাভারে জুয়ার আসরে অভিযান, নগদ টাকাসহ ৬ জন গ্রেফতার

আপডেট সময়: ০১:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬