ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন; মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে গুরুত্ব

মিথ্যা মামলা থেকে বের হওয়ার আহ্বান: নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার

মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকে মানুষকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার বিনামূল্যে আইনি সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বনানীতে আয়োজিত ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কেউ লিগ্যাল এইড সেবা থেকে বঞ্চিত হলে তা সরাসরি আইন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। আদালতে যাওয়ার আগে পারিবারিক বা সামাজিক বিরোধগুলো লিগ্যাল এইডের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অনেকেই যৌন নির্যাতনের শিকার হলেও নানা কারণে আদালতে যেতে পারেন না। এসব ভুক্তভোগীর জন্য লিগ্যাল এইড একটি কার্যকর মাধ্যম, যার মাধ্যমে তারা আইনি সহায়তা পেতে পারেন।

মামলা জট কমাতে সরকারের উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে লিগ্যাল এইড কার্যক্রম চালু করা হয়েছে। এমনকি চলমান মামলার মাঝপথে কেউ সমঝোতায় আসতে চাইলে সেই সুযোগও রাখা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, লিগ্যাল এইড কার্যক্রম আরও বিস্তৃত হলে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজ হবে এবং আদালতের ওপর চাপও কমবে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন; মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে গুরুত্ব

মিথ্যা মামলা থেকে বের হওয়ার আহ্বান: নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সরকার

আপডেট সময়: ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬