ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা ডিবির অভিযানে উদ্ধার ২০০ পিস ইয়াবা, ২৫০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা

ধামরাই-সাভারে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগের পৃথক পৃথক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ পুরিয়া হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গত ৮ জুন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ধামরাই থানার খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে কৃষ্ণ চন্দ্র মনি দাস (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

একই দিন রাত ৯টা ৫ মিনিটে সাভার মডেল থানার শোভাপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে শাহাজাহান ওরফে শারজাহান (২৯) ও মো. আরিফ (২২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরোনো মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এছাড়া রাত ৯টা ৩০ মিনিটে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে আবু তাহের (২৭) নামে আরেক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ৯ জুন ভোর ৩টা ৩০ মিনিটে ধামরাইয়ের ঘোড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার কৃষ্ণ চন্দ্র মনি দাসের বিরুদ্ধে দুটি, আবু তাহেরের বিরুদ্ধে দুটি এবং মনির হোসেনের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবির অভিযানে উদ্ধার ২০০ পিস ইয়াবা, ২৫০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা

ধামরাই-সাভারে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

আপডেট সময়: ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগের পৃথক পৃথক বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ পুরিয়া হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গত ৮ জুন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ধামরাই থানার খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে কৃষ্ণ চন্দ্র মনি দাস (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

একই দিন রাত ৯টা ৫ মিনিটে সাভার মডেল থানার শোভাপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে শাহাজাহান ওরফে শারজাহান (২৯) ও মো. আরিফ (২২) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরোনো মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এছাড়া রাত ৯টা ৩০ মিনিটে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে আবু তাহের (২৭) নামে আরেক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ৯ জুন ভোর ৩টা ৩০ মিনিটে ধামরাইয়ের ঘোড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেন (৪০) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার কৃষ্ণ চন্দ্র মনি দাসের বিরুদ্ধে দুটি, আবু তাহেরের বিরুদ্ধে দুটি এবং মনির হোসেনের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

✒️ আরও পড়ুন 📖  নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার