ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযানে ২২৫ পিস ইয়াবা ও ৪৩ গ্রাম হেরোইন উদ্ধার; গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা

ঢাকা জেলায় ডিবির বিশেষ অভিযান, ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৩ গ্রাম হেরোইনসহ ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

সোমবার (৮ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযানের অংশ হিসেবে ৭ জুন সন্ধ্যায় সাভারের কলমা এলাকা থেকে রাসেল (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

একই দিন রাতে সাভার মডেল থানার বাটপাড়া এলাকা থেকে শ্রাবণী আক্তার ওরফে আলিফা (২২) নামে এক নারীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে সাভারের সিএন্ডবি এলাকা থেকে জাহিদ হাসান ওরফে শুভ (২৯) ও ইব্রাহিম (৫০) নামে দুইজনকে ১২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

রাতেই আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ওয়াজেদ শেখ (২৮) নামে এক ব্যক্তিকে ২৬ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

অন্যদিকে ৮ জুন ভোররাতে ধামরাইয়ের বাথুলী এলাকায় অভিযান চালিয়ে হুকুম আলী (৫০), জহিরুল ইসলাম (৪০) ও জাহিদুল ইসলাম শিবলু (৩৬) নামে তিনজনকে ৫ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে সজিব হোসেন (৩০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযানে ২২৫ পিস ইয়াবা ও ৪৩ গ্রাম হেরোইন উদ্ধার; গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা

ঢাকা জেলায় ডিবির বিশেষ অভিযান, ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০২:২১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬

ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৩ গ্রাম হেরোইনসহ ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

সোমবার (৮ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক কারবারিকে আটক করা হয়।

অভিযানের অংশ হিসেবে ৭ জুন সন্ধ্যায় সাভারের কলমা এলাকা থেকে রাসেল (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

একই দিন রাতে সাভার মডেল থানার বাটপাড়া এলাকা থেকে শ্রাবণী আক্তার ওরফে আলিফা (২২) নামে এক নারীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে সাভারের সিএন্ডবি এলাকা থেকে জাহিদ হাসান ওরফে শুভ (২৯) ও ইব্রাহিম (৫০) নামে দুইজনকে ১২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।

রাতেই আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ওয়াজেদ শেখ (২৮) নামে এক ব্যক্তিকে ২৬ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

অন্যদিকে ৮ জুন ভোররাতে ধামরাইয়ের বাথুলী এলাকায় অভিযান চালিয়ে হুকুম আলী (৫০), জহিরুল ইসলাম (৪০) ও জাহিদুল ইসলাম শিবলু (৩৬) নামে তিনজনকে ৫ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে সজিব হোসেন (৩০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

✒️ আরও পড়ুন 📖  বিশমাইলে ডিবির অভিযান, বিপুল ইয়াবা উদ্ধার