ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। ক্লাব সংগঠকরা বলছেন, নির্বাচন ঠেকাতে চলছে চক্রান্ত, উঠছে অ্যাডহক কমিটির গুঞ্জন।

বিসিবি নির্বাচন ঘিরে অনিশ্চয়তা! ষড়যন্ত্রের অভিযোগে উত্তপ্ত ক্রিকেট অঙ্গন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী অক্টোবরে হওয়ার কথা থাকলেও তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবি নির্বাচন ২০২৫ ঘিরে ষড়যন্ত্র ও অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ তুলেছেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন—যা ঢাকার ৭৬টি ক্লাব সংগঠকের সংগঠন।

রবিবার (২৪ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন দাবি করেন, বিসিবি নির্বাচন ২০২৫ ইচ্ছাকৃতভাবে অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে।

বোরহানুল হোসেন বলেন, “বিসিবিতে ‘নব্য ফ্যাসিস্ট’রা মাথাচাড়া দিয়ে উঠেছে। আসন্ন নির্বাচনকে ঘিরে চক্রান্ত হচ্ছে এবং সংগঠকদের নানাভাবে অসম্মান করা হচ্ছে।” এই অসম্মানের ইঙ্গিত যে মাহবুবুল আনামকে ঘিরেই, তা স্পষ্ট। সম্প্রতি বিতর্কের জেরে তিনি বিসিবির আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রফিকুল ইসলাম বলেন, “অ্যাডহক কমিটি গঠন করে বোর্ড পরিচালনার চক্রান্ত চলছে। তবে বিসিবির গঠনতন্ত্রে অ্যাডহক কমিটির কোনো বিধান নেই। আমরা সুষ্ঠু ও সময়মতো নির্বাচন চাই।” তবে কারা এই ষড়যন্ত্র করছে, সে বিষয়ে সরাসরি কোনো নাম প্রকাশ করেননি তারা। সংগঠকদের অভিযোগ, একজনকে ব্যক্তিগতভাবে টার্গেট করে অসম্মানিত করার চেষ্টা চলছে, যা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। ক্লাব সংগঠকরা বলছেন, নির্বাচন ঠেকাতে চলছে চক্রান্ত, উঠছে অ্যাডহক কমিটির গুঞ্জন।

বিসিবি নির্বাচন ঘিরে অনিশ্চয়তা! ষড়যন্ত্রের অভিযোগে উত্তপ্ত ক্রিকেট অঙ্গন

আপডেট সময়: ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫