ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেশানো বিপজ্জনক—প্রশ্ন তুললেন থারুর ও মদনলাল

মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের সমালোচনায় শশী থারুর

রেকর্ড দামে আইপিএলের নিলামে দল পেলেও এবারের আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে পড়ে তাকে দলে না নেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই নির্দেশ মেনে মোস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মোস্তাফিজের পাশে দাঁড়িয়ে বিসিসিআইয়ের সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুর। তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে তিনি ‘নিন্দনীয়’ বলে আখ্যা দেন।

থারুর প্রশ্ন তুলেছেন, “মোস্তাফিজ না হয়ে যদি সেই ক্রিকেটার সৌম্য সরকার বা লিটন দাস হতেন, তাহলেও কি একই পরিণতি হতো? আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি—একজন ব্যক্তি, একটি দেশ নাকি তার ধর্মকে?”

তার মতে, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
“খেলাধুলাকে এভাবে রাজনৈতিক হাতিয়ার বানালে শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে দাঁড়াব?” এর আগে শুক্রবার দেওয়া এক বক্তব্যে থারুর স্পষ্ট করে বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার দায় ক্রিকেটকে বহন করতে হবে—এমনটা আমি মনে করি না। কিছু বিষয়কে আলাদা রাখাই উচিত।”

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খেলাধুলার সম্পর্ক ছিন্ন করার প্রবণতার বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।
“ভারত যদি এমন দেশ হয়ে ওঠে যে প্রতিবেশীদের সঙ্গে খেলতে চায় না, তাহলে তাতে কোনো ইতিবাচক ফল আসবে না। আমাদের বড় মন আর বড় চিন্তার পরিচয় দিতে হবে।”

একই সুর শোনা গেছে ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় অলরাউন্ডার মদনলালের কণ্ঠেও। খেলাধুলায় রাজনীতির প্রভাব নিয়ে তিনি বলেন,
“খেলাধুলায় এত রাজনীতি কেন? আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে। নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মধ্যে টেনে আনা হবে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়?”

মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট ও রাজনীতির সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মেশানো বিপজ্জনক—প্রশ্ন তুললেন থারুর ও মদনলাল

মোস্তাফিজ ইস্যুতে বিসিসিআইয়ের সমালোচনায় শশী থারুর

আপডেট সময়: ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

রেকর্ড দামে আইপিএলের নিলামে দল পেলেও এবারের আসরে খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। ভারতের উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে পড়ে তাকে দলে না নেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই নির্দেশ মেনে মোস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মোস্তাফিজের পাশে দাঁড়িয়ে বিসিসিআইয়ের সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও কংগ্রেস নেতা শশী থারুর। তাকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে তিনি ‘নিন্দনীয়’ বলে আখ্যা দেন।

থারুর প্রশ্ন তুলেছেন, “মোস্তাফিজ না হয়ে যদি সেই ক্রিকেটার সৌম্য সরকার বা লিটন দাস হতেন, তাহলেও কি একই পরিণতি হতো? আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি—একজন ব্যক্তি, একটি দেশ নাকি তার ধর্মকে?”

তার মতে, খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলা দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
“খেলাধুলাকে এভাবে রাজনৈতিক হাতিয়ার বানালে শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে দাঁড়াব?” এর আগে শুক্রবার দেওয়া এক বক্তব্যে থারুর স্পষ্ট করে বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার দায় ক্রিকেটকে বহন করতে হবে—এমনটা আমি মনে করি না। কিছু বিষয়কে আলাদা রাখাই উচিত।”

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খেলাধুলার সম্পর্ক ছিন্ন করার প্রবণতার বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।
“ভারত যদি এমন দেশ হয়ে ওঠে যে প্রতিবেশীদের সঙ্গে খেলতে চায় না, তাহলে তাতে কোনো ইতিবাচক ফল আসবে না। আমাদের বড় মন আর বড় চিন্তার পরিচয় দিতে হবে।”

একই সুর শোনা গেছে ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় অলরাউন্ডার মদনলালের কণ্ঠেও। খেলাধুলায় রাজনীতির প্রভাব নিয়ে তিনি বলেন,
“খেলাধুলায় এত রাজনীতি কেন? আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে। নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মধ্যে টেনে আনা হবে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়?”

✒️ আরও পড়ুন 📖  ২০২৮ অলিম্পিকে খেলতে চান স্মিথ