ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, ৮ জন গ্রেফতার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে: ৭ নিহত, আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগনে’ গানে প্রভাতের সূচনা পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিবি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: জাল টাকা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার
বাংলাদেশকে বাদ দিলে বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারি পাকিস্তানের

বাংলাদেশ ইস্যুতে আইসিসির সমালোচনায় পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ সমর্থন করে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতি কড়া বার্তা দিয়েছেন।

শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে নাকভি বলেন, ‘অতীতে ভারত ও পাকিস্তানকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেটাই বাংলাদেশেরও প্রাপ্য। কিন্তু এখানে স্পষ্টভাবে দ্বিমুখী নীতি অনুসরণ করা হচ্ছে।’
তিনি আরও জানান, বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করবে।

আইসিসি বোর্ড মিটিংয়েও প্রতিবাদ পিসিবির
বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে প্রথমবার প্রকাশ্যে কথা বলতে গিয়ে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমি আইসিসি বোর্ড মিটিংয়েও একই কথা বলেছি। আপনারা এমন নীতি নিতে পারেন না, যেখানে একটি দেশ যখন ইচ্ছা সিদ্ধান্ত বদলাতে পারে, আর অন্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো আচরণ করা হয়।’

আইসিসির চিঠিতে বাংলাদেশের বাদ পড়া নিশ্চিত
এর আগে শুক্রবার আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেন।

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই বাংলাদেশকে বাদ দিয়ে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আইসিসির আর কোনো বিকল্প নেই।

২৪ ঘণ্টার আল্টিমেটাম, সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়।

এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে।

বাংলাদেশের বদলে স্কটল্যান্ড
বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্কটল্যান্ডের ম্যাচ সূচি—
৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)
৯ ফেব্রুয়ারি: ইতালি (কলকাতা)
১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড (কলকাতা)
১৭ ফেব্রুয়ারি: নেপাল (মুম্বাই)

সর্বাধিক পঠিত

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশকে বাদ দিলে বিশ্বকাপ বর্জনের হুঁশিয়ারি পাকিস্তানের

বাংলাদেশ ইস্যুতে আইসিসির সমালোচনায় পিসিবি

আপডেট সময়: ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬