ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
গুনাহই জীবনের অশান্তি ও সংকীর্ণতার প্রধান কারণ প্রকৃত তাওবা মানুষকে করে নিষ্পাপ ও আল্লাহর প্রিয় কোরআন-হাদিসে তাওবার গুরুত্ব ও প্রতিশ্রুত ক্ষমা

তাওবা: গুনাহ থেকে মুক্তি ও শান্তি ফিরে পাওয়ার চাবিকাঠি

  • ইসলাম ডেস্ক
  • আপডেট সময়: ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 211

ভুল-শুদ্ধ মিলেই জীবন। ত্রুটিহীন মানুষ পাওয়া দুষ্কর। জীবনচলার পথে কখনো সচেতনভাবে, কখনো অবচেতনে আমরা ভুল করে ফেলি। তবে সত্যিকার মানুষ ভুলে অটল থাকতে পারে না—বিবেক, দায়বদ্ধতা ও পরকালের ভয় তাকে অনুশোচনায় ভোগায় এবং সংশোধনের পথে ধাবিত করে।

গুনাহ—সবচেয়ে বড় ভুল>
আল্লাহর অবাধ্যতা ও রাসুল (সা.) এর সুন্নাত থেকে বিমুখ হওয়াকেই বলা হয় গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করেছেন—“তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। নিশ্চয়ই যারা গুনাহ করে, অচিরেই তাদেরকে তাদের কৃতকর্মের বদলা দেয়া হবে।” (সুরা আনআম, আয়াত: ১২০)

গুনাহের শাস্তি দুনিয়া ও আখেরাতে ভোগ করতে হয়। তবে তাওবা ও ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করে দেন—“আমি অবশ্যই ক্ষমাকারী তার জন্য, যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং হেদায়েত প্রাপ্ত হয়।” (সুরা ত্বাহা, আয়াত: ৮২)

আল্লাহর খুশি হওয়ার অন্যতম কারণ>
রাসুল (সা.) বলেন—“তোমাদের কেউ মরুভূমিতে হারানো উট ফিরে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তাঁর বান্দার তাওবাতে তার চেয়েও বেশি খুশি হন।” (বুখারি, হাদিস: ৬৭০৯)

প্রকৃত তাওবা মানে—পাপের জন্য অনুতপ্ত হওয়া, ভুল স্বীকার করে ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার, অন্যের হক ফিরিয়ে দেওয়া ও আল্লাহর আনুগত্যে ফিরে আসা।

ইসলামে তাওবার ছয় শর্ত>
চতুর্থ খলিফা আলী (রা.) বলেন, তাওবা হলো ছয়টি বিষয়ের সমষ্টি—নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, ছুটে যাওয়া ফরজ-ওয়াজিব ইবাদত পূরণ করা, অন্যের হক ফেরত দেওয়া, শারীরিক বা মৌখিক ক্ষতির জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে পাপ ত্যাগের দৃঢ় সংকল্প, আল্লাহর আনুগত্যে সমর্পণ।

গুনাহ থেকে মুক্তির গুরুত্ব>
আল্লাহ বলেন— “হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে তাওবা করো, যেন সফলকাম হতে পারো।” (সুরা আন-নূর, আয়াত: ৩১)

গুনাহ মানুষের জীবন সংকুচিত ও অশান্ত করে দেয়। রাসুল (সা.) বলেন—

“যে গুনাহ ত্যাগ করে তাওবা করলো, সে গুনাহহীন মানুষের মতো।” (ইবনু মাজাহ, হাদিস: ৪২৫০)

উপসংহার>
আমরা যদি যথার্থ তাওবা করে পাপ ত্যাগ করি, তাহলে দুনিয়া ও আখেরাতে শান্তি লাভ সম্ভব। অধিক তাওবা ও গুনাহমুক্ত জীবনই হোক আমাদের লক্ষ্য।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গুনাহই জীবনের অশান্তি ও সংকীর্ণতার প্রধান কারণ প্রকৃত তাওবা মানুষকে করে নিষ্পাপ ও আল্লাহর প্রিয় কোরআন-হাদিসে তাওবার গুরুত্ব ও প্রতিশ্রুত ক্ষমা

তাওবা: গুনাহ থেকে মুক্তি ও শান্তি ফিরে পাওয়ার চাবিকাঠি

আপডেট সময়: ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

ভুল-শুদ্ধ মিলেই জীবন। ত্রুটিহীন মানুষ পাওয়া দুষ্কর। জীবনচলার পথে কখনো সচেতনভাবে, কখনো অবচেতনে আমরা ভুল করে ফেলি। তবে সত্যিকার মানুষ ভুলে অটল থাকতে পারে না—বিবেক, দায়বদ্ধতা ও পরকালের ভয় তাকে অনুশোচনায় ভোগায় এবং সংশোধনের পথে ধাবিত করে।

গুনাহ—সবচেয়ে বড় ভুল>
আল্লাহর অবাধ্যতা ও রাসুল (সা.) এর সুন্নাত থেকে বিমুখ হওয়াকেই বলা হয় গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করেছেন—“তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ ছেড়ে দাও। নিশ্চয়ই যারা গুনাহ করে, অচিরেই তাদেরকে তাদের কৃতকর্মের বদলা দেয়া হবে।” (সুরা আনআম, আয়াত: ১২০)

গুনাহের শাস্তি দুনিয়া ও আখেরাতে ভোগ করতে হয়। তবে তাওবা ও ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ ক্ষমা করে দেন—“আমি অবশ্যই ক্ষমাকারী তার জন্য, যে তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং হেদায়েত প্রাপ্ত হয়।” (সুরা ত্বাহা, আয়াত: ৮২)

আল্লাহর খুশি হওয়ার অন্যতম কারণ>
রাসুল (সা.) বলেন—“তোমাদের কেউ মরুভূমিতে হারানো উট ফিরে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তাঁর বান্দার তাওবাতে তার চেয়েও বেশি খুশি হন।” (বুখারি, হাদিস: ৬৭০৯)

প্রকৃত তাওবা মানে—পাপের জন্য অনুতপ্ত হওয়া, ভুল স্বীকার করে ভবিষ্যতে না করার দৃঢ় অঙ্গীকার, অন্যের হক ফিরিয়ে দেওয়া ও আল্লাহর আনুগত্যে ফিরে আসা।

ইসলামে তাওবার ছয় শর্ত>
চতুর্থ খলিফা আলী (রা.) বলেন, তাওবা হলো ছয়টি বিষয়ের সমষ্টি—নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া, ছুটে যাওয়া ফরজ-ওয়াজিব ইবাদত পূরণ করা, অন্যের হক ফেরত দেওয়া, শারীরিক বা মৌখিক ক্ষতির জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে পাপ ত্যাগের দৃঢ় সংকল্প, আল্লাহর আনুগত্যে সমর্পণ।

গুনাহ থেকে মুক্তির গুরুত্ব>
আল্লাহ বলেন— “হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে তাওবা করো, যেন সফলকাম হতে পারো।” (সুরা আন-নূর, আয়াত: ৩১)

গুনাহ মানুষের জীবন সংকুচিত ও অশান্ত করে দেয়। রাসুল (সা.) বলেন—

“যে গুনাহ ত্যাগ করে তাওবা করলো, সে গুনাহহীন মানুষের মতো।” (ইবনু মাজাহ, হাদিস: ৪২৫০)

✒️ আরও পড়ুন 📖  সভ্য সমাজে মিথ্যার ভয়াবহতা: ইসলাম কী বলেছে?