ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান; মাদকদ্রব্যসহ আটক ৩ পেশাদার ব্যবসায়ী, আদালতে প্রেরণ

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক তিনটি বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে ডিবি (উত্তর)। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান চালান ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হক (২২)-কে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধা জেলার সাধুল্লাপুর থানার পুরান লক্ষীপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার জামগড়া বটতলা এমএস গলিতে ভাড়া থাকতেন। তার কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ হাজার টাকা।

এদিকে একই দিন রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ কামরুল হাসান নাহিদ (২৭)-কে গ্রেফতার করা হয়। তিনি আশুলিয়ার পলাশবাড়ী কাঠালতলা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এরপর রাত ১১টা ১৫ মিনিটে আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) আরিফুল ইসলাম পিপিএম। এ সময় মোঃ নুর আলম হোসেন স্বাধীন ওরফে বিদ্যুৎ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ জেলার ধামইরহাট থানার রূপনারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার আরাগাঁও এলাকায় ভাড়া থাকতেন। তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়াসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান; মাদকদ্রব্যসহ আটক ৩ পেশাদার ব্যবসায়ী, আদালতে প্রেরণ

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

আপডেট সময়: ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক তিনটি বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে ডিবি (উত্তর)। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান চালান ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হক (২২)-কে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধা জেলার সাধুল্লাপুর থানার পুরান লক্ষীপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার জামগড়া বটতলা এমএস গলিতে ভাড়া থাকতেন। তার কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ হাজার টাকা।

এদিকে একই দিন রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান। অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ কামরুল হাসান নাহিদ (২৭)-কে গ্রেফতার করা হয়। তিনি আশুলিয়ার পলাশবাড়ী কাঠালতলা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

এরপর রাত ১১টা ১৫ মিনিটে আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) আরিফুল ইসলাম পিপিএম। এ সময় মোঃ নুর আলম হোসেন স্বাধীন ওরফে বিদ্যুৎ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ জেলার ধামইরহাট থানার রূপনারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার আরাগাঁও এলাকায় ভাড়া থাকতেন। তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।

✒️ আরও পড়ুন 📖  “ঢাকা-২: আমান উল্লাহ আমানের নির্বাচনী প্রচারণা জোরদার”