ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভারে ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ছাত্রলীগের দুই নেতা আটক; আশুলিয়ার হত্যা মামলায় আদালতে প্রেরণ

সাভারে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। এ সময় এসআই (নিরস্ত্র) মো. জুয়েল মিয়া ও এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমানসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়।

ডিবি পুলিশের তথ্যমতে, গত ৩ জুন রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন এনামুল হক শামীম (২৭) এবং মো. জীবন মোল্লা (২৫)।

এনামুল হক শামীম সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কামাল রোড এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা (উত্তর) শাখার সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সাভার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে, জীবন মোল্লা সাভারের তেতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার বাড়ি সাভার মডেল থানার যাদুরচর এলাকায়। পুলিশ জানিয়েছে, জীবন মোল্লার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে।

ডিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে আশুলিয়া থানার মামলা নং-৫০, তারিখ ২৫ নভেম্বর ২০২৪ এর এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটিতে দাঙ্গা, সংঘবদ্ধ হামলা ও হত্যা সংক্রান্ত ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ছাত্রলীগের দুই নেতা আটক; আশুলিয়ার হত্যা মামলায় আদালতে প্রেরণ

সাভারে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আপডেট সময়: ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। এ সময় এসআই (নিরস্ত্র) মো. জুয়েল মিয়া ও এসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমানসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়।

ডিবি পুলিশের তথ্যমতে, গত ৩ জুন রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন এনামুল হক শামীম (২৭) এবং মো. জীবন মোল্লা (২৫)।

এনামুল হক শামীম সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কামাল রোড এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা জেলা (উত্তর) শাখার সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সাভার পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে, জীবন মোল্লা সাভারের তেতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তার বাড়ি সাভার মডেল থানার যাদুরচর এলাকায়। পুলিশ জানিয়েছে, জীবন মোল্লার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে।

ডিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারের পর যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে আশুলিয়া থানার মামলা নং-৫০, তারিখ ২৫ নভেম্বর ২০২৪ এর এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটিতে দাঙ্গা, সংঘবদ্ধ হামলা ও হত্যা সংক্রান্ত ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১১৪/৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  দেশবাসী নির্বাচনমুখী, বিএনপি প্রস্তুত”—অমান উল্লাহ আমান