ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
আশুলিয়ার চারাবাগ এলাকায় রাতভর অভিযানে আটক ইদ্রিস খান মানিক; তার বিরুদ্ধে চুরি ও নারী-শিশু নির্যাতন আইনে মোট ৫টি মামলা রয়েছে

বিশেষ অভিযানে পাঁচ মামলার আসামি গ্রেফতার

ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এক অভিযানে চোর দলের এক সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অভ্যাসগত অপরাধী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ধরনের বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধ দমনে কাজ করছে ঢাকা জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) শেখ মফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

গত ৩ জুন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকা থেকে চোর দলের সদস্য ইদ্রিস খান মানিক (৩৬)-কে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মৃত জামিল খান। তার স্থায়ী ঠিকানা ধামরাই উপজেলার খড়ার চর এলাকায় হলেও বর্তমানে তিনি সাভার মডেল থানার তালবাগ এলাকায় বসবাস করতেন।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত ইদ্রিস খান মানিক দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি সংক্রান্ত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ইতোমধ্যে ৪টি চুরির মামলা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলাসহ মোট ৫টি মামলা বিচারাধীন রয়েছে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট চুরির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

আশুলিয়ার চারাবাগ এলাকায় রাতভর অভিযানে আটক ইদ্রিস খান মানিক; তার বিরুদ্ধে চুরি ও নারী-শিশু নির্যাতন আইনে মোট ৫টি মামলা রয়েছে

বিশেষ অভিযানে পাঁচ মামলার আসামি গ্রেফতার

আপডেট সময়: ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬