ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ডিবি (উত্তর) ঢাকার বিশেষ অভিযানে সফলতা; মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা, আদালতে প্রেরণ আসামিরা

আশুলিয়ায় হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে কথিত হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় চক্রটির কবল থেকে এক অপহৃত তরুণকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। তার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (৬ জুন) রাত প্রায় ১১টার দিকে আশুলিয়া থানার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে হানি ট্র্যাপ ও অপহরণকারী দলের সক্রিয় সদস্য হিসেবে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোসা. পায়েল বেগম (৩৫), মো. ফরিদ আলী মিয়া (৪৫) এবং মো. আবুল কালাম (৪০)।

একই অভিযানে অপহরণের শিকার মো. মোশারফ (১৮) নামে এক তরুণকে উদ্ধার করা হয়। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘোষের কান্দি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র কৌশলে ফাঁদে ফেলে ভিকটিমকে আটকে রাখে এবং তার স্বজনদের কাছে অর্থ আদায়ের চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে ভিকটিমের চাচা আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আশুলিয়া থানার মামলা নং-৩৪, তারিখ ০৬ জুন ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৩, ৩৮৫ ও ৩৮৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, অপরাধী চক্র, অপহরণকারী, চাঁদাবাজ ও প্রতারকদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

ডিবি (উত্তর) ঢাকার বিশেষ অভিযানে সফলতা; মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা, আদালতে প্রেরণ আসামিরা

আশুলিয়ায় হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময়: ১১ ঘন্টা আগে