ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
হজম শক্তি বাড়ায়, অন্ত্র পরিষ্কার রাখে কাঁচা পেঁপে

কোষ্ঠকাঠিন্য রোধে কাঁচা পেঁপে

কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা। সঠিক খাদ্যাভ্যাস ও ফাইবারযুক্ত খাবার গ্রহণে এই সমস্যা অনেকটাই কমে। সেই তালিকায় কাঁচা পেঁপে হতে পারে অন্যতম কার্যকর একটি খাবার। পাকা পেঁপের মতোই কাঁচা পেঁপেতেও রয়েছে প্রচুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিশেষ হজম-সহায়ক এনজাইম, যা দেহের হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সরাসরি ভূমিকা রাখে।

১. প্যাপেইন হজম শক্তি বাড়ায়
কাঁচা পেঁপেতে থাকা প্যাপেইন এনজাইম খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে। পাকা পেঁপের তুলনায় কাঁচা পেঁপেতে প্যাপেইনের পরিমাণ বেশি থাকায় এটি হজমে আরাম দেয়, পেট ফাঁপা কমায় এবং খাবারকে সহজে হজমযোগ্য করে তোলে।

২. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
ডায়াবেটিস রোগীরা কাঁচা পেঁপে বা এর জুস পরিমিত পরিমাণে গ্রহণ করতে পারেন। এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় বলে ধারণা করা হয়।

৩. অন্ত্র পরিষ্কার রাখতে ভূমিকা রাখে
নিয়মিত অল্প পরিমাণে কাঁচা পেঁপে খেলে অন্ত্র পরিষ্কার থাকে। এতে বর্জ্য জমে থাকা বা দীর্ঘক্ষণ আটকে থাকার সমস্যা কমে এবং হজমতন্ত্র সক্রিয় থাকে।

৪. কোষ্ঠকাঠিন্য রোধে কার্যকর
দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগলে খাদ্যতালিকায় সেদ্ধ বা ভাজি করা কাঁচা পেঁপে অন্তর্ভুক্ত করা অত্যন্ত উপকারী। এটি অন্ত্রের স্বাভাবিক নড়াচড়া (বাওয়েল মুভমেন্ট) বজায় রাখে এবং মল নরম রাখতে সহায়তা করে।

৫. পেটে গ্যাস ও প্রদাহ কমায়
কাঁচা পেঁপেতে থাকা এনজাইম পেটের গ্যাস, অস্বস্তি ও প্রদাহ কমায়। এতে হজমতন্ত্র আরও স্বস্তিদায়ক থাকে এবং খাবার হজমে বাড়তি সুবিধা পাওয়া যায়।

সতর্কতা
অতিরিক্ত কাঁচা পেঁপে খেলে ডায়েরিয়ার মতো সমস্যা হতে পারে। গর্ভবতী নারীরা কাঁচা পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আজপ্রধান অভিযুক্ত সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা রাষ্ট্রপক্ষের

হজম শক্তি বাড়ায়, অন্ত্র পরিষ্কার রাখে কাঁচা পেঁপে

কোষ্ঠকাঠিন্য রোধে কাঁচা পেঁপে

আপডেট সময়: ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫