ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
রাষ্ট্রীয় পর্যায়ে এক লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার, ব্যয় হবে ১ হাজার ৫১৫ কোটি টাকা।

কাফকো, সৌদি আরব, রাশিয়া, মরক্কো ও চীন থেকে সার আমদানির অনুমোদন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 158

ফসলের মাঠে সার দিচ্ছেন কৃষক

ঢাকা: সরকার রাষ্ট্রীয় পর্যায়ে এক লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৫১৫ কোটি ৯ লাখ ৪৮ হাজার ৭৪০ টাকা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে— সৌদি আরব (মা’আদেন): ৪০ হাজার টন ডিএপি সার আমদানি হবে। প্রতি টন ৭৯৫ ডলার দরে মোট ব্যয় হবে ৩৮৯ কোটি ৮৬ লাখ টাকা।

রাশিয়া (প্রডিনটর্গ): ৩৫ হাজার টন এমওপি সার আমদানি হবে। প্রতি টন ৩৬১ ডলার দরে ব্যয় হবে ১৫৪ কোটি ৯০ লাখ টাকা।

মরক্কো (ওসিপি নিউট্রিক্রপস): ৩০ হাজার টন টিএসপি সার আসবে। প্রতি টন ৫৮৫ ডলার দরে মোট ব্যয় হবে ২১৫ কোটি ২৮ লাখ টাকা।

চীন (বেনিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড): ৪০ হাজার টন ডিএপি সার আমদানি হবে। প্রতি টন ৭৯৩.৭৫ ডলার দরে ব্যয় হবে ৩৮৯ কোটি ২৫ লাখ টাকা।

কাফকো (বাংলাদেশ): ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে। প্রতি টন ৪৭৪ ডলার দরে ব্যয় হবে ১৭৪ কোটি ৩৩ লাখ টাকা।

শিল্প মন্ত্রণালয়: ডিএপি ফার্টিলাইজার কোম্পানির জন্য ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড কেনা হবে। ব্যয় হবে ১৯১ কোটি ৪৪ লাখ টাকা।

এই অনুমোদনের মাধ্যমে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবিত সার আমদানি কার্যক্রম চূড়ান্ত হলো।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

রাষ্ট্রীয় পর্যায়ে এক লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার, ব্যয় হবে ১ হাজার ৫১৫ কোটি টাকা।

কাফকো, সৌদি আরব, রাশিয়া, মরক্কো ও চীন থেকে সার আমদানির অনুমোদন

আপডেট সময়: ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫