ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বেড়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা

বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • 263

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এর ফলে দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৬ জানুয়ারি) প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার সমন্বয় করা এ মূল্য মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম):
২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা
(আগে ছিল ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা)
২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা
(আগে ছিল ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা)
১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা
(আগে ছিল ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা)
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা
(আগে ছিল ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা)
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যই কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বেড়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা

বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি

আপডেট সময়: ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এর ফলে দেশের ইতিহাসে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৬ জানুয়ারি) প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার সমন্বয় করা এ মূল্য মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম):
২২ ক্যারেট: ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা
(আগে ছিল ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা)
২১ ক্যারেট: ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা
(আগে ছিল ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা)
১৮ ক্যারেট: ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা
(আগে ছিল ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা)
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা
(আগে ছিল ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা)
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যই কার্যকর থাকবে বলে জানিয়েছে বাজুস।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

✒️ আরও পড়ুন 📖  কাঁচা চামড়া সংরক্ষণ ব্যবস্থা দেখতে সাভার ট্যানারি পরিদর্শন করেছেন আদিলুর