ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
লাল গালিচা সংবর্ধনায় ঢাকা আগমন—স্বাক্ষর শেষে বৃক্ষরোপণও করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে থাকা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার (২২ নভেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি বিশেষ ফ্লাইটে ভুটানের প্রধানমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) পৌঁছান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

লাল গালিচা সংবর্ধনায় ঢাকা আগমন—স্বাক্ষর শেষে বৃক্ষরোপণও করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

আপডেট সময়: ০১:০০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫