ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

আয়শা সাথীর কবিতা: আমৃত্যু আক্ষেপ

তোমার ফিনফিনে চুলের ভেতর
আমার নাজুক আঙুলগুলো
হরিণ চঞ্চল দৌড়াতে না পারার আফসোসে
রক্তশূন্য ফ্যাকাসে হচ্ছে প্রতিদিন;

তোমাকে দেখতে না পারার আক্ষেপে
আমার চোখ দুটো ক্রমশই হারাচ্ছে তার নূর;
পৃথিবীর পথে যেন অন্ধ হয়ে ঘুরছি
পথভ্রষ্ট কোনো পথিকের মতো।

বুকের ভেতর তোমাকে জড়িয়ে ধরার তৃষ্ণা
ক্রমশ বেড়ে যাচ্ছে মাথাপিছু ঋণের মতো;
নকশি কাঁথার মতো হৃদয়ে সেলাই করে যাচ্ছে
অপেক্ষার বেদনা রেশমি সুতোয়।

এসব প্রশ্নবোধক যাবতীয় সংকট নিয়ে,
এসব মন খারাপের অসুখ নিয়ে একদিন…
হ্যাঁ, একদিন এই জানালা দিয়ে
পৃথিবীর সমস্ত সৌন্দর্য, নিস্তব্ধ রাতের পথ
বলা না-বলা হাসি, তাল-মাতালে সমস্ত ভুল
তোমার হাতে তুলে দিয়ে আমি পালিয়ে যাবো।
লুকিয়ে পড়বো, গুটিয়ে নেবো
হারিয়ে যাবো তোমার পাগলাটে খেয়ালিপনা থেকে।

কিন্তু কী আশ্চর্য জানো,
তোমার ওই পাগলামিটুকুই শুধু হারাতে ইচ্ছে হয় না!

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

আয়শা সাথীর কবিতা: আমৃত্যু আক্ষেপ

আপডেট সময়: ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

তোমার ফিনফিনে চুলের ভেতর
আমার নাজুক আঙুলগুলো
হরিণ চঞ্চল দৌড়াতে না পারার আফসোসে
রক্তশূন্য ফ্যাকাসে হচ্ছে প্রতিদিন;

তোমাকে দেখতে না পারার আক্ষেপে
আমার চোখ দুটো ক্রমশই হারাচ্ছে তার নূর;
পৃথিবীর পথে যেন অন্ধ হয়ে ঘুরছি
পথভ্রষ্ট কোনো পথিকের মতো।

বুকের ভেতর তোমাকে জড়িয়ে ধরার তৃষ্ণা
ক্রমশ বেড়ে যাচ্ছে মাথাপিছু ঋণের মতো;
নকশি কাঁথার মতো হৃদয়ে সেলাই করে যাচ্ছে
অপেক্ষার বেদনা রেশমি সুতোয়।

এসব প্রশ্নবোধক যাবতীয় সংকট নিয়ে,
এসব মন খারাপের অসুখ নিয়ে একদিন…
হ্যাঁ, একদিন এই জানালা দিয়ে
পৃথিবীর সমস্ত সৌন্দর্য, নিস্তব্ধ রাতের পথ
বলা না-বলা হাসি, তাল-মাতালে সমস্ত ভুল
তোমার হাতে তুলে দিয়ে আমি পালিয়ে যাবো।
লুকিয়ে পড়বো, গুটিয়ে নেবো
হারিয়ে যাবো তোমার পাগলাটে খেয়ালিপনা থেকে।

কিন্তু কী আশ্চর্য জানো,
তোমার ওই পাগলামিটুকুই শুধু হারাতে ইচ্ছে হয় না!