ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বইপ্রেমীদের মিলনমেলা; উন্মোচিত হলো নতুন বই

প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • 231

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা”। শনিবার (১৬ আগস্ট) সকালে প্যারিসের উপকণ্ঠ সেইন ডেনিসের মেরীর হলে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন শুরু হয়।

বাংলা বইকেন্দ্রিক এই বইমেলার উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলের মেয়র মিশেল ফোরকেড। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান প্যারিস টাইমস এর প্রকাশক ও আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, পাশাপাশি সাহিত্য ও কমিউনিটি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

বইমেলায় ছিল নানা আয়োজন>
দিনব্যাপী বইমেলাকে ঘিরে ছিল নানাবিধ আয়োজন—লেখক আড্ডা কবিতা পাঠ, সংগীত পরিবেশনা, দেশীয় খাবারের স্টল, ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের বইপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের বইপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অতিথি ও লেখকদের উপস্থিতি>
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও লেখক রবিশঙ্কর মৈত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা এনামুল হক, লেখক জিন্নুরাইন জায়গীরদার, ফৌজিয়া খাতুন রানা, সমাজকর্মী নয়ন এনকে, কবি মেরী হাওলাদার, আব্দুল কাইয়ুম, নিয়াজ আহমেদ জুয়েল, কাব্য কামরুল, সালেহ আহমেদ, ফটোসাংবাদিক ফরিদ আহমদ রনি, সংগীতশিল্পী আরিফ রানাকুমকুম রানা

এছাড়াও উপস্থিত ছিলেন আয়েবা’র ভাইস প্রেসিডেন্ট ফখরুল আকম সেলিমরানা তাসলিম, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম এর সভাপতি সাত্তার আলী সুমন, ফটোগ্রাফার আলেক্সান্দ্রা রোসিনস্কি, সিকুয়া বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি সুরুপ সুদিয়াল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমদাদুল হক স্বপন, প্যারিস টাইমস এর সম্পাদক সালাহ উদ্দিনসহ অসংখ্য প্রবাসী বাঙালি।

নতুন বইয়ের উন্মোচন>
বইমেলায় উন্মোচন করা হয় লেখক হাসানুজ্জাম রিপন এর ‘বলাবাহুল্য’ এবং ফটোসাংবাদিক ফরিদ আহমদ রনির ভ্রমণবিষয়ক গ্রন্থ ‘প্যারিসের ছবি’

প্রবাসে বাংলা সাহিত্যচর্চার নতুন দিগন্ত>
অনুষ্ঠানের অতিথিরা জানান, এই বইমেলা প্রবাসে বাংলা সাহিত্য চর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, বরং প্রবাসের নতুন প্রজন্মের সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করে। সন্ধ্যায় ছিল কবিতা আবৃত্তি, গান এবং মুক্ত আলোচনা। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উচ্ছ্বাস, মিলনমেলা ও বাঙালি ঐতিহ্যের অনন্য রঙ।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বইপ্রেমীদের মিলনমেলা; উন্মোচিত হলো নতুন বই

প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা

আপডেট সময়: ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫