ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

যতীন স্যারদের মৃত্যু হয় না

যতীন স্যারদের মৃত্যু হয় না

গতকাল দুপুরে
শহরের আকাশ যেন থমকে দাঁড়ালো,
বাতাসে জমলো শোকের ভার।
ময়মনসিংহ মেডিকেল কলেজের শীতল প্রহরে
শেষ নিঃশ্বাস ফেললেন আমাদের আলোকবর্তিকা-
অধ্যাপক যতীন সরকার।

কিন্তু যতীন স্যারদের মৃত্যু হয় না-
তাঁরা রয়ে যান অনন্ত স্রোতের মতো,
কর্মের দীপশিখায়,
সৃষ্টির রঙিন শৈলীতে,
আদর্শের অমল আকাশে।

বানপ্রস্থ আজ স্তব্ধ-
বৃক্ষপল্লব নুইয়ে আছে,
পাতার ফাঁকে ফিসফিসিয়ে বাতাস
যেন তাঁর কণ্ঠস্বর ফিরিয়ে আনে।
জন্মদিনের মাত্র পাঁচ দিন আগে
এসেছিলেন তিনি শেষবার,
যে দিনে সাধারণত গান, কবিতা, আবৃত্তি
আর ফুলের রঙে জেগে উঠত প্রাঙ্গণ,
আজ সেখানে শুধু শোকের কালো ছায়া।

শহীদ মিনার থেকে বানপ্রস্থ-
মানুষের ঢল, হাতে ফুল, চোখে অশ্রু।
তবু স্যার আর বলবেন না দিকনির্দেশনার কথা,
তাঁর কণ্ঠস্বর মিলিয়ে গেছে সময়ের ওপারে।

তবু তিনি আছেন-
বিশ্বাসের বীজে,
চিন্তার উর্বর মাটিতে,
প্রেরণার অনির্বাণ আগুনে।
যতীন স্যারদের মৃত্যু হয় না;
তাঁরা অন্ধকারে জ্বালিয়ে যান আলো,
প্রজন্ম থেকে প্রজন্মে
অমলিন থাকেন নদীর মতো অনন্ত।

স্যারের অন্তিম যাত্রা হোক শান্তিময়,
আর তাঁর রেখে যাওয়া আলো
জ্বালুক যুগের পর যুগ-
স্বপ্নের আকাশে, মানুষের হৃদয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ খবর bdkhabor.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন infobdkhabor@gmail.com ঠিকানায়।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

যতীন স্যারদের মৃত্যু হয় না

আপডেট সময়: ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

যতীন স্যারদের মৃত্যু হয় না

গতকাল দুপুরে
শহরের আকাশ যেন থমকে দাঁড়ালো,
বাতাসে জমলো শোকের ভার।
ময়মনসিংহ মেডিকেল কলেজের শীতল প্রহরে
শেষ নিঃশ্বাস ফেললেন আমাদের আলোকবর্তিকা-
অধ্যাপক যতীন সরকার।

কিন্তু যতীন স্যারদের মৃত্যু হয় না-
তাঁরা রয়ে যান অনন্ত স্রোতের মতো,
কর্মের দীপশিখায়,
সৃষ্টির রঙিন শৈলীতে,
আদর্শের অমল আকাশে।

বানপ্রস্থ আজ স্তব্ধ-
বৃক্ষপল্লব নুইয়ে আছে,
পাতার ফাঁকে ফিসফিসিয়ে বাতাস
যেন তাঁর কণ্ঠস্বর ফিরিয়ে আনে।
জন্মদিনের মাত্র পাঁচ দিন আগে
এসেছিলেন তিনি শেষবার,
যে দিনে সাধারণত গান, কবিতা, আবৃত্তি
আর ফুলের রঙে জেগে উঠত প্রাঙ্গণ,
আজ সেখানে শুধু শোকের কালো ছায়া।

শহীদ মিনার থেকে বানপ্রস্থ-
মানুষের ঢল, হাতে ফুল, চোখে অশ্রু।
তবু স্যার আর বলবেন না দিকনির্দেশনার কথা,
তাঁর কণ্ঠস্বর মিলিয়ে গেছে সময়ের ওপারে।

তবু তিনি আছেন-
বিশ্বাসের বীজে,
চিন্তার উর্বর মাটিতে,
প্রেরণার অনির্বাণ আগুনে।
যতীন স্যারদের মৃত্যু হয় না;
তাঁরা অন্ধকারে জ্বালিয়ে যান আলো,
প্রজন্ম থেকে প্রজন্মে
অমলিন থাকেন নদীর মতো অনন্ত।

স্যারের অন্তিম যাত্রা হোক শান্তিময়,
আর তাঁর রেখে যাওয়া আলো
জ্বালুক যুগের পর যুগ-
স্বপ্নের আকাশে, মানুষের হৃদয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ খবর bdkhabor.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন infobdkhabor@gmail.com ঠিকানায়।

✒️ আরও পড়ুন 📖  "প্রিয়তমা"