ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকারের কৃচ্ছ্রসাধন উদ্যোগ; কার্যদিবস থেকে কার্যকর নতুন সময়সূচি

সকাল ৯টা–৪টা অফিস, ব্যাংক ৩টা পর্যন্ত

জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এছাড়া ব্যাংকিং খাতে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে ব্যাংকগুলো বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি খাতে চাপ কমানো এবং ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচির ফলে অফিস কার্যক্রম এক ঘণ্টা কমে আসবে, যা বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

সরকার মনে করছে, এ উদ্যোগ দেশের সামগ্রিক অর্থনৈতিক চাপ কমাতে সহায়ক হবে এবং সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকারের কৃচ্ছ্রসাধন উদ্যোগ; কার্যদিবস থেকে কার্যকর নতুন সময়সূচি

সকাল ৯টা–৪টা অফিস, ব্যাংক ৩টা পর্যন্ত

আপডেট সময়: ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬