ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে সার্ভাইভাল ঘরানার সিনেমা ‘দম’। এতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আফরান নিশো ও পূজা চেরী।

চঞ্চল চৌধুরীসহ ‘দম’ সিনেমায় নিশো-পূজা জুটি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী বেশ কিছুদিন ধরে বড় পর্দা থেকে কিছুটা দূরে ছিলেন। বিরতির পর তিনি ফিরছেন নতুন উদ্যমে, ‘চোরাবালি’খ্যাত নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত হতে যাওয়া সিনেমা ‘দম’-এর মাধ্যমে।

এই সিনেমায় প্রথমবারের মতো পূজা চেরীর বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বহুমাত্রিক অভিনেতা চঞ্চল চৌধুরী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসের মধ্যেই নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করেছেন পূজা চেরী। তিনি বলেন, “‘দম’ সিনেমাটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই কাজটি আমি খুব সহজে পাইনি। অনেক কাঠখড় পুড়িয়েই নির্বাচিত হয়েছি।”

সহশিল্পী আফরান নিশো সম্পর্কে তিনি বলেন, “নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ। তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। এ সিনেমায় চঞ্চল ভাইও আছেন, যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি।”

ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন পূজা চেরী। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, “এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটা অধ্যায় শেষ। আপাতত ক্যারিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার এখনো অনেক কাজ বাকি আছে। বহুদূর যেতে চাই। মাঝপথে বিয়ে করলে তো থেমে যাব!”

উল্লেখ্য, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা ‘দম’। এর গল্পটি সার্ভাইভাল ঘরানার, যেখানে প্রবাসীদের কঠিন সংগ্রাম এবং উন্নত জীবনের সন্ধানে মধ্যপ্রাচ্যে তাদের জীবনযুদ্ধকে তুলে ধরা হবে। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে মহরত অনুষ্ঠিত হয়। নির্মাতা জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির লক্ষ্য নিয়ে দ্রুতই শুটিং শুরু হবে।

প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও এখন কাজাখস্তানে দৃশ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো, পূজা চেরী ও চঞ্চল চৌধুরী।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে সার্ভাইভাল ঘরানার সিনেমা ‘দম’। এতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন আফরান নিশো ও পূজা চেরী।

চঞ্চল চৌধুরীসহ ‘দম’ সিনেমায় নিশো-পূজা জুটি

আপডেট সময়: ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫