ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
শুটিংয়ে আট ঘণ্টার বেশি সময় দেবেন না বলে জানালেন দীপিকা শর্ত দেওয়ায় হারালেন একাধিক ছবির কাজ ফারহা খানের কটাক্ষে ফের আলোচনায় অভিনেত্রী

কটাক্ষের মুখে দীপিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 135

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে ফের বিতর্ক। সম্প্রতি জানা গেছে, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—শুটিংয়ে আট ঘণ্টার বেশি সময় দেবেন না। পাশাপাশি পারিশ্রমিক দাবি করেছেন ২০ কোটি টাকা। এই সিদ্ধান্তের পর থেকেই তিনি নানা মন্তব্য ও সমালোচনার মুখে পড়ছেন।

প্রথমে সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে বাদ পড়েন দীপিকা। নির্মাতাদের দাবি, অভিনেত্রীর শর্ত মেনে নেওয়া সম্ভব হয়নি। একইসঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিকুয়েল থেকেও তাকে বাদ দেওয়া হয়। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছিল—এই ধরনের বড় বাজেটের ছবিতে দীর্ঘমেয়াদি দায়বদ্ধতার প্রয়োজন, যা দীপিকার পক্ষে সম্ভব হয়নি।

সম্প্রতি ফারহা খানও মজা করে কটাক্ষ করেছেন দীপিকাকে। রোহিত সরাফের বাড়িতে ফারহার ব্লগ শুটিং চলাকালীন তার সহকারী রন্ধনশিল্পী দিলীপ জানতে চান—দীপিকা কবে আসবেন এই অনুষ্ঠানে? জবাবে ফারহা হেসে বলেন, “তুই যে দিন গ্রামে যাবি, সেই দিন দীপিকা আসবে। আর শোন, দীপিকা শুধু আট ঘণ্টা শুটিং করে। এখানে আসার সময় ওর কাছে নেই।”

নেটিজেনদের মতে, সময় দিতে না পারার কারণেই দীপিকাকে একের পর এক প্রোজেক্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে সমালোচনা সত্ত্বেও অভিনেত্রী নিজের সিদ্ধান্তে অনড় বলেই মনে করছেন অনেকে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

শুটিংয়ে আট ঘণ্টার বেশি সময় দেবেন না বলে জানালেন দীপিকা শর্ত দেওয়ায় হারালেন একাধিক ছবির কাজ ফারহা খানের কটাক্ষে ফের আলোচনায় অভিনেত্রী

কটাক্ষের মুখে দীপিকা

আপডেট সময়: ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫