ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
অনলাইন প্রতারণা: সাভারে নারী গ্রেফতার, পুলিশের হাতে ৫০ হাজার টাকা উদ্ধার

সাভারে ডিবি পুলিশের হাতে ধরা প্রতারক নারী, মিলল নগদ টাকা

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযানে প্রতারণাকারী এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) উত্তর পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার নিউমার্কেট এলাকার সামনে থেকে তাকে আটক করে ডিবি (উত্তর)। অভিযানে নেতৃত্ব দেন ডিবি উত্তর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। এসময় এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও ফোর্স উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত নারীর নাম সালমা আক্তার ইতি (২৫)। তিনি সাভার উপজেলার অমরপুর (বেদেপাড়া) এলাকার মৃত মোজাম্মেল হক ও মৃত ছালেহা বেগমের কন্যা। ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইতি স্বীকার করেছে, অনলাইন যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করে তিনি প্রতারণা করতেন। পরবর্তীতে সুযোগ বুঝে টাকাসহ বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিতেন। এ ঘটনায় আটক প্রতারকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

অনলাইন প্রতারণা: সাভারে নারী গ্রেফতার, পুলিশের হাতে ৫০ হাজার টাকা উদ্ধার

সাভারে ডিবি পুলিশের হাতে ধরা প্রতারক নারী, মিলল নগদ টাকা

আপডেট সময়: ১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫