ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
দুবাই থেকে যুক্তরাষ্ট্র—সব জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী সামান্থা ও পরিচালক রাজ নিদিমোরুকে। ভক্তদের প্রশ্ন—কবে আসবে অফিসিয়াল ঘোষণা?

প্রেমে মজেছেন সামান্থা রুথ প্রভু? পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ সম্পর্কের গুঞ্জন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 124

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু—পর্দায় যার উপস্থিতি ঝড় তোলে ভক্ত হৃদয়ে। অসংখ্য হিট সিনেমায় অভিনয় করে ইতিমধ্যেই এ প্রজন্মের দর্শকদের মাঝে বিশেষ ক্রেজ তৈরি করেছেন তিনি।

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা নাগা চৈতন্যকে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর নাগা চৈতন্য বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। অন্যদিকে, বিচ্ছেদের পর সামান্থা দীর্ঘদিন একা ছিলেন।

তবে সাম্প্রতিক সময়ে প্রেমের নতুন গুঞ্জন শোনা যাচ্ছে সামান্থাকে ঘিরে। খবর, জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে।

কিছুদিন আগে দুবাই ট্যুরে গিয়েছিলেন সামান্থা-রাজ। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, আনন্দে সময় কাটাচ্ছেন সামান্থা। ভিডিওর এক জায়গায় দেখা যায়, এক পুরুষের হাত ধরে আছেন তিনি—যার পোশাকে মিলেছে রাজ নিদিমোরুর ফ্যাশনের সঙ্গে।

শুধু তাই নয়, কখনো একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া, কখনো কোনো অনুষ্ঠানে পাশাপাশি হাজির হওয়া, আবার বিমানে পাশাপাশি বসা—সব জায়গাতেই তাদের ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়েছে। এমনকি, রাজের কাঁধে মাথা রেখে হাসিমুখে বসার ছবিও ভাইরাল হয়েছে।

গত মে মাসে সামান্থার পোস্ট করা ছবিতেও রাজকে নিয়ে আলোচনা শুরু হয়। জুলাই মাসে আবার যুক্তরাষ্ট্র সফরে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। মিশিগান সিটিতে সামান্থার কাঁধে রাজের হাত রেখে ঘোরাঘুরির ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

সব মিলিয়ে ভক্তদের ধারণা—এই জুটি যে প্রেমে ডুব দিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন—“অফিসিয়ালি কবে ঘোষণা হবে?” অনেকে পরামর্শও দিয়েছেন—“দ্রুত বিয়ে সেরে নিন।”

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

দুবাই থেকে যুক্তরাষ্ট্র—সব জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী সামান্থা ও পরিচালক রাজ নিদিমোরুকে। ভক্তদের প্রশ্ন—কবে আসবে অফিসিয়াল ঘোষণা?

প্রেমে মজেছেন সামান্থা রুথ প্রভু? পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ সম্পর্কের গুঞ্জন

আপডেট সময়: ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫