ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
আঙ্কারা থেকে ত্রিপোলির উদ্দেশে যাত্রাকালে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিধ্বস্ত প্রাইভেট জেট, নিহত লিবিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাসহ আটজন

আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদ। ছবি: সংগৃহীত

তুরস্কের রাজধানী আঙ্কারার অদূরে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনা প্রধান মোহাম্মেদ আলি আহমেদ আল-হাদ্দাদসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন লিবিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা এবং তিনজন বিমানটির ক্রু সদস্য।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ ডেবেইবা এক বিবৃতিতে এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে একে ‘জাতির জন্য অপূরণীয় ক্ষতি’ হিসেবে উল্লেখ করেন। খবর প্রকাশ করেছে আলজাজিরা।

প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়, “এই মর্মান্তিক দুর্ঘটনা জাতি, সামরিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জন্য এক গভীর শোকের বিষয়। আমরা এমন ব্যক্তিদের হারালাম, যারা আন্তরিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে দেশকে সেবা করেছেন।”

দুর্ঘটনায় নিহত অন্য লিবিয়ান কর্মকর্তারা হলেন— গ্রাউন্ড ফোর্সেসের চিফ অব স্টাফ আল-ফিতৌরি ঘারিবিল, মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটির পরিচালক মাহমুদ আল-কাতাউই, আল-হাদ্দাদের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাউই দিয়াব এবং মিলিটারি ফটোগ্রাফার মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

আলজাজিরার এক প্রতিবেদনে তুরস্কের এক কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনায় বিমানটির তিনজন ক্রু সদস্যও নিহত হয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্সির কমিউনিকেশন ডিরেক্টরেটের প্রধান বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, লিবিয়ার সেনা প্রধান ও তার সহযোগীদের বহনকারী প্রাইভেট জেটটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বৈদ্যুতিক ত্রুটির সম্মুখীন হয়। এ সময় পাইলটরা বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের কাছে জরুরি অবতরণের অনুমতি চান। তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে অবতরণ করতে পারেনি।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির উদ্দেশে যাত্রার পর বিমানটি আঙ্কারা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কেসিককাভাক গ্রামের কাছে হায়মানা অঞ্চলে বিধ্বস্ত হয়।

তুরস্কের একজন কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে প্রযুক্তিগত ত্রুটির প্রমাণ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত সন্ত্রাসী হামলা বা নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি।

উল্লেখ্য, তুর্কি সামরিক কমান্ডার ও সমকক্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আল-হাদ্দাদ ও তার সঙ্গীরা আঙ্কারা সফরে এসেছিলেন। তারা যে প্রাইভেট জেটে করে সফরে আসেন, সেটি লিবিয়া সরকারের ভাড়া করা বিমান ছিল।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

আঙ্কারা থেকে ত্রিপোলির উদ্দেশে যাত্রাকালে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিধ্বস্ত প্রাইভেট জেট, নিহত লিবিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাসহ আটজন

আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

আপডেট সময়: ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫