ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম, আবেগ ও সম্পর্কের রসায়ন নিয়ে মুখ খুললেন চাঙ্কিকন্যা অনন্যা পান্ডে

‘হুকআপ সংস্কৃতিতে বিশ্বাসী নই’— প্রেম ও সম্পর্ক নিয়ে অকপট অনন্যা পান্ডে

অনন্যা পান্ডে। সংগৃহীত ছবি

বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা, জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডের প্রেমজীবন নিয়ে ফের চর্চা তুঙ্গে। দীর্ঘ দুই বছরের সম্পর্কের পর অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদে মন ভেঙেছিল তাঁর। যদিও সাম্প্রতিক গুঞ্জনে শোনা যাচ্ছে, বর্তমানে ওয়াকার ব্লাঙ্কো নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু স্বীকার করেননি অনন্যা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও সম্পর্কের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। অনন্যার কথায়, প্রেমের ক্ষেত্রে তিনি বেশ “প্রাচীনপন্থী”। নব্বইয়ের দশকের প্রেমেই তাঁর বিশ্বাস। বর্তমান প্রজন্মের দ্রুত প্রেমে পড়া ও সমান দ্রুত সম্পর্ক ভাঙার প্রবণতার সঙ্গে নিজেকে মেলাতে পারেন না বলেই জানান তিনি।

পরিবারকে ভীষণ ভালোবাসেন অনন্যা। তাঁর কাছে প্রতিটি সম্পর্কই আবেগঘন ও মূল্যবান। অভিনেত্রী বলেন, “আমি চাই, আমার সঙ্গীর পরিবার যেন আমার নিজের পরিবার হয়ে ওঠে। একসঙ্গে সময় কাটানো, একসঙ্গে থাকা—এই বিষয়গুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।” ২০২৫ সালের ‘হুকআপ সংস্কৃতি’তেও তিনি বিশ্বাসী নন বলেই স্পষ্ট করে দিয়েছেন অনন্যা পান্ডে।

এর আগেও একাধিক সাক্ষাৎকারে চাঙ্কিকন্যা নিজেকে অত্যন্ত আবেগপ্রবণ মানুষ হিসেবে তুলে ধরেছেন। কথায় কথায় তাঁর চোখে জল চলে আসে। তাই এমন একজন সঙ্গীর খোঁজে থাকেন, যার কাঁধে নিশ্চিন্তে মাথা রাখা যায়।

অনন্যার কথায়, “আমি চাই না কেউ আমার সমস্যার সমাধান বের করুক। শুধু মন দিয়ে শুনলেই যথেষ্ট। অনেক সময় সমস্যার কথা বললে হালকা লাগে। তখন একটা শক্ত কাঁধই সবচেয়ে বেশি প্রয়োজন।” এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। অনন্যা পান্ডের আগামী ছবি ‘তু মেরা ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ ডিসেম্বর। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সময়ের আলোচিত অভিনেতা কার্তিক আরিয়ান। একসময় এই জুটিকে ঘিরেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল বলিউডে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম, আবেগ ও সম্পর্কের রসায়ন নিয়ে মুখ খুললেন চাঙ্কিকন্যা অনন্যা পান্ডে

‘হুকআপ সংস্কৃতিতে বিশ্বাসী নই’— প্রেম ও সম্পর্ক নিয়ে অকপট অনন্যা পান্ডে

আপডেট সময়: ১২:০১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫