ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
পূর্ব ঘোষণা ছাড়াই সড়ক বন্ধ—যানজটে নাকাল যাত্রীরা, বিকেল নাগাদ সড়ক ছেড়ে দেওয়ার আশ্বাস পুলিশের

রাজধানীতে নার্স মহাসমাবেশে তোপখানা সড়ক বন্ধ, চরম ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে সড়ক বন্ধ করে নার্সদের মহাসমাবেশ করায় তোপখানা সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কটি বন্ধ করে এই সমাবেশ শুরু হয়।

সরেজমিন দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত পুরো সড়কটি আটকে দেওয়া হয়। ফলে ওই রুটের সব যানবাহনকে ডাইভার্সন করে বিজয় নগর–কাকরাইল সড়কের দিকে পাঠানো হয়। এ কারণে কাকরাইল রুটে অতিরিক্ত যানবাহনের চাপ পড়ে এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

যাত্রীরা অভিযোগ করে বলেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই সড়ক বন্ধ করে সমাবেশ করার প্রচলিত রীতি পরিবর্তন হওয়া দরকার। তারা বলেন, মাত্র কয়েকশ মিটার পথ অতিক্রম করতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। বিষয়টি নিয়ে রাষ্ট্রের নীতিনির্ধারকদের জরুরি মনোযোগ প্রয়োজন বলে মনে করেন তারা।

এদিকে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক হাজার নার্স জড়ো হয়ে সমাবেশে অংশ নেন। তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তের ‘অপচেষ্টা’ বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবি জানান। সমাবেশে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ বলেন, নার্সদের সমাবেশের কারণে পল্টন মোড় থেকে যানবাহনগুলোকে কাকরাইল রুটে ডাইভার্ট করা হয়েছে। তিনি জানান, সমাবেশকারীরা দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে সড়ক ছেড়ে দেবেন বলে পুলিশকে আশ্বাস দিয়েছেন।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

পূর্ব ঘোষণা ছাড়াই সড়ক বন্ধ—যানজটে নাকাল যাত্রীরা, বিকেল নাগাদ সড়ক ছেড়ে দেওয়ার আশ্বাস পুলিশের

রাজধানীতে নার্স মহাসমাবেশে তোপখানা সড়ক বন্ধ, চরম ভোগান্তিতে নগরবাসী

আপডেট সময়: ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫