ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি (উত্তর) এর অভিযান সাভার জোরপুল এলাকায়; মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু

সাভারে গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) এক বিশেষ অভিযান পরিচালনা করে সাভার জোরপুল এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও অন্যান্য ফোর্স এ বিশেষ অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানটি ১ অক্টোবর রাত ১০:৩০ ঘটিকায় পরিচালিত হয়।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর নাম মিনারা (৩৮)। তিনি ভোলার চরফেশন উপজেলার নুরাবাদ এলাকার বাসিন্দা। মিনারার পিতা লালু হাওলাদার এবং মাতা রহিমা।

ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা নং-০৫, ধারা-৩৬(১) সারণী ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) জানান, এই অভিযান মূলত রাজধানীর নিরাপত্তা বজায় রাখা এবং জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সচেতন করাতে সহায়ক হবে।

ডিবি সূত্র আরও জানায়, অভিযান চলাকালে বিভিন্ন নজরদারি ও তথ্যভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে মাদকদ্রব্য ব্যবসায়ীদের সনাক্ত করা হয়। এটি সাভার ও আশেপাশের এলাকায় মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

ডিবি (উত্তর) এর অভিযান সাভার জোরপুল এলাকায়; মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু

সাভারে গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫