ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
আন্দোলনকারীদের হামলায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত উপজেলা পরিষদ, ইউএনও অফিসসহ অন্তত ২০টি অফিস ও দুটি থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি।

ভাঙ্গায় হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শনে ডিআইজি রেজাউল করিম

ফরিদপুরের ভাঙ্গায় আন্দোলনকারীদের হামলায় উপজেলা পরিষদ, ইউএনও অফিসসহ অন্তত ২০টি সরকারি অফিস ও দুটি থানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, “যারা ফ্যাসিস্ট, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে ডিআইজি রেজাউল করিম মল্লিক স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। এসময় উপস্থিত ছিলেন—ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, জেলা পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

আন্দোলনকারীদের হামলায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত উপজেলা পরিষদ, ইউএনও অফিসসহ অন্তত ২০টি অফিস ও দুটি থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের ডিআইজি।

ভাঙ্গায় হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শনে ডিআইজি রেজাউল করিম

আপডেট সময়: ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫