ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
আশুলিয়া ও সাভারের পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা জব্দ; গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের

মাদকবিরোধী অভিযানে ডিবির তৎপরতা, ৬ কারবারি গ্রেফতার

ঢাকা জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত পৃথক পৃথক অভিযানে মোট ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৪ মে রাত ৮টা ৪০ মিনিটে আশুলিয়া থানার বুড়িপাড়া এলাকায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দুই মাদক ব্যবসায়ী—ফুল মিয়া @ আপন (৩০) ও তৈয়ব আলী (৪০)-কে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুড়িয়া হেরোইন (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) এবং ২১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (মূল্য ২৫ হাজার ২০০ টাকা) উদ্ধার করা হয়।

এরপর ৫ মে রাত ১২টা ৩০ মিনিটে আশুলিয়ার কুটুরিয়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া। অভিযানে তিন মাদক ব্যবসায়ী—শাহ আলম (২৮), আঃ মান্নান (৩৫) এবং সুমন হোসেন (২২)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ১০ গ্রাম, আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, শাহ আলমের বিরুদ্ধে পূর্বে ১টি এবং সুমন হোসেনের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে, ৪ মে রাত ১১টা ২৫ মিনিটে সাভার থানার বক্তারপুর এলাকায় পৃথক অভিযানে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ মাইডেল @ মাইডা (৩২)-কে গ্রেফতার করেন। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

আশুলিয়া ও সাভারের পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা জব্দ; গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের

মাদকবিরোধী অভিযানে ডিবির তৎপরতা, ৬ কারবারি গ্রেফতার

আপডেট সময়: ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬