ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

ঢাকা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ইয়াবাসহ ১৩ জন গ্রেফতার

ঢাকা জেলায় অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পৃথক পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ী, ৩ জন ছিনতাইকারী এবং ৯ জন জুয়ারীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একাধিক টিম অংশ নেয়।

পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল সকাল ১০টা ১৫ মিনিটে সাভার মডেল থানার তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম সুমন ওরফে সুমন খান (৪৭)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

একইদিন সকাল ১০টা ৩০ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের সদস্য ফারদিন হাসান জিসান (২২) ও মাহফুজুর রহমান (২৪)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত ছ্যান দা এবং একটি ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়েছে।
এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে আশুলিয়ার আউকপাড়া এলাকায় আরেক অভিযানে ছিনতাইকারী দলের সদস্য সেলিম আহম্মেদ সাগর (৩৬)-কে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া ২৮ এপ্রিল রাত ১২টা ৩০ মিনিটে সাভার মডেল থানার ভরারী এলাকায় অভিযান চালিয়ে ৯ জন জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২টি তাসের একটি বান্ডিল, ২টি ইনটেক তাসের বান্ডিল, নগদ ১৫ হাজার ৫৫০ টাকা এবং একটি গামছা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে পূর্বে ৮টি মাদক মামলা রয়েছে। এছাড়া ছিনতাইকারী জিসানের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

ঢাকা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ইয়াবাসহ ১৩ জন গ্রেফতার

আপডেট সময়: ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬