ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অভিযানে আটক আমির হোসাইন; উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযানে ২৬ (ছাব্বিশ) গ্রাম হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম ও সংগীয় ফোর্স গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী আমির হোসাইন (২৫) কে গ্রেফতার করা হয়। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার বাশগাড়ী গ্রামের শহিদুল্লাহর ছেলে। বর্তমানে তিনি গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

গ্রেফতারের সময় তার কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী পূর্বেও ডিএমপি’র শাহবাগ থানায় জিডি মূলে গ্রেফতার হয়েছিল।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারনীর ৮(গ) অনুযায়ী মামলা নং-৬৬, তারিখ ১৪/০৪/২০২৬ খ্রিস্টাব্দে রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অভিযানে আটক আমির হোসাইন; উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬