ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

আশুলিয়ায় বিশেষ অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পুড়িয়া হেরোইনসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ।
জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় ডিবি (উত্তর) নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ০৮ এপ্রিল রাত ৮টা ১০ মিনিটে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার চারাবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার চারাবাগ এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ (২৮) ও আশুলিয়ার চারাবাগ এলাকার মৃত রহিম সর্দার এর ছেলে সুজন সর্দার (২৪)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ১০০ পুড়িয়া হেরোইন (মোট ওজন ১০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা নং-৩৮, তারিখ: ০৯/০৪/২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণীর ৮(খ)/৮(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে তারা বদ্ধপরিকর।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

আশুলিয়ায় বিশেষ অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬