ঢাকা জেলার সাভার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইনসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় পরিচালিত অভিযানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সঙ্গীয় ফোর্সসহ গত ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা ০৫ মিনিটে সাভার থানাধীন রাজাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-ফুলজান (৪৫) — স্বামী: মোঃ রফিক মিয়া, গ্রাম: রাজাঘাট, থানা: সাভার, জেলা: ঢাকা। বিল্লাল (৩২) — পিতা: বকুল হোসেন, স্থায়ী ঠিকানা: সানেরহাট, থানা: মিঠাপুকুর, জেলা: রংপুর; বর্তমানে শোভাপুর (মোখলেছের বাড়ির ভাড়াটিয়া), থানা: সাভার, জেলা: ঢাকা। মোঃ রাশেদ (২৯) — পিতা: মৃত ফজর হক, গ্রাম: রাজাঘাট, থানা: সাভার, জেলা: ঢাকা।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, সিডিএমএস যাচাই করে দেখা যায় গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে পূর্বে ১টি করে মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 
