ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত তেঁতুলঝোড়া ইউপি নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপির দুই নেতা, সরব নির্বাচনী মাঠ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ডাকাতি প্রস্তুতির অভিযোগে ৩ আটক ৫০ পিস ইয়াবা উদ্ধার, তিনজন গ্রেপ্তার সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার এক কেজি গাঁজা ও চার গ্রাম হেরোইন, একজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা

ঢাকা জেলায় পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক দুটি সফল অভিযানে এক কেজি গাঁজা ও চার গ্রাম হেরোইনসহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে এই সাফল্য অর্জন করে ডিবি (উত্তর)।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রথম গ্রেফতারটি করা হয় গত ৪ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে। ধামরাই থানাধীন ফুকুটিয়া এলাকা থেকে মোঃ শাকিল মিয়া (৩৩) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে চার গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তিনি ফুকুটিয়া এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত মোঃ শাকিল মিয়ার বিরুদ্ধে পূর্বে ছয়টি মাদক মামলা রয়েছে। পিসিপিআর (Police Criminal Profile Record) পর্যালোচনায় তার বিরুদ্ধে একাধিক মাদক সংশ্লিষ্ট অপরাধের তথ্য পাওয়া গেছে।

অপরদিকে একই দিনে সকাল ৯টা ০০ মিনিটে ডিবি (উত্তর) পুলিশের আরেকটি চৌকস দল আশুলিয়া থানাধীন আনারকলি আউকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ লিটন মিয়া (৩০) নামের অপর এক পেশাদার মাদক কারবারিকে এক কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আশুলিয়া ও ধামরাই থানায় পৃথকভাবে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাভারে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার এক কেজি গাঁজা ও চার গ্রাম হেরোইন, একজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা

ঢাকা জেলায় পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময়: ০১:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬